
এস এম বোরহান উদ্দিন দ্বিতীয়বারের মতো গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত।
১১সেপ্টেম্বর(সোমবার) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক বিপ্লব গাঙ্গুলি সাক্ষরিত চিঠিতে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটি ঘোষিত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিনকে সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সচিব(পদাধিকারবলে), বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব সরকার(শিক্ষক প্রতিনিধি) ও সাইফুল্লাহ খালেদ চৌধুরী(অভিভাবক প্রতিনিধি)কে সদস্য করে ৪ সদস্যের পরিচালনা পর্ষদ অনুমোদন করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। উল্লেখ এর আগেও এস এম বোরহান উদ্দিন গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করেন।
এম বোরহান উদ্দিন বলেন বিদ্যালয়ের বিগত সময়ে নানাবিধ সমস্যা ছিল গত মেয়াদে দায়িত্ব পালনকালে সমস্যা সূমহ চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছি। অনেক চ্যালেঞ্জ ছিল কিন্তু সম্মানিত শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় তা মোকাবেলা করেছি। ভবিষ্যতে শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত রেখে বিদ্যালয়টিকে তার শ্রেষ্টত্ব ফিরিয়ে দিতে সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।










