নিউজ ডেস্ক

বানীগ্রামে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন উদযাপন

অভি পাল( প্রতিনিধি)

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তেমনই শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের কাজ জাতি চোখে দেখতো না। শেখ হাসিনার জন্মের সফলতা ও স্বার্থকতা কর্মের মধ্য দিয়ে।’বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক স্বাধীনতার রোল মডেল। শেখ হাসিনা আমাদের উন্নয়ন ও অর্জনের রোল মডেল। তিনি নিজে যা অর্জন করেছেন, তা নজিরবিহীন। বিশ্ব-দরবারে বাংলাদেশকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন। তার জন্মদিন পালন না করলে আমরা জাতির কাছে অকৃতজ্ঞ থেকে যাব।’

সাধনপুর ইউনিয়নে বানীগ্রাম স্কুল গেইটের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন উদযাপন করার  সময় কথাগুলো বলেন বক্তারা ।

সাধনপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের উদ্যোগে উক্ত অনুষ্ঠান আয়োজন হয়। এ সময় উপস্থিত ছিলেন  সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক আব্দুল মোনাফ,সাধনপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রশিদ আহমদ,সাধনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এমডি মুজিব,সাধনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট সাইফুল আলম ও  সাধারণ সম্পাদক রাহাদুল আলিম রিয়াদ, সাধনপুর ইউনিয়ন আওয়ামীলীগ ৫নং ওয়ার্ড় শাখার সভাপতি বাবু স্বরাজ ভট্টাচার্য, ও সাংগঠনিক সম্পাদক ডাঃ সঞ্জয় কুমার পাল, যুবনেতা মকসুদ, ছাত্রলীগ নেতা খাইরুল আমিন টুটুল, রাফি উদ্দিন রনি, সুজয় দে বাসু, বাঁধন ভট্টাচার্য, আসহাব উদ্দিন, রিফাত হোসেন,  ফারুক উদ্দিন, মোহাম্মদ নেজাম, অমিত আর্চায্য, মোহাম্মদ রবিউল, গিয়াস উদ্দিন, সাকিব প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন