
তমা ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের বিবাহিত ও গর্ভবর্তী ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। হল প্রভোস্ট অধ্যাপক ডঃ দীপিকা রানী সরকারের স্বাক্ষরিত একটি নোটিশে বলা হয় ” হলের আবাসিকতা লাভ ও বসবাসের শর্তাবলী এবং আচরণ ও খোলা সংক্রান্ত বিধিমালা ২০২১ এর ১৭ নং ধারা মোতাবেক বিবাহিত ও গর্ভবতী ছাত্রীদের আবাসিক সিট পাবে না বিধায় তারা অতি দ্রুত হলের সিট ছেড়ে দিবে। অন্যথায় তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্য একটি বিজ্ঞপ্তিতে জবির পরিবহনগুলোতে আসন সংকট ও রেগিং রোধে মেয়ে শিক্ষার্থীরা বাসের নিচ তলায় ও ছেলে শিক্ষার্থীদের বাসের উপর তলায় বসার নির্দেশ দেন এবং সকল ধরনের বাস কমিটি নিষিদ্ধ করেন।
আজ ৩ই অক্টেবর,২০২৩ এ বিষয়ে মুখ খুললেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন “বিয়ে করলে ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের হলে থাকতে পারবে না এই সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। এবং বাসে ছাত্র-ছাত্রীরা একসাথে বসতে পারবে না-এটা দুখজনক ও অবাস্তব সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এরকম সিদ্ধান্ত নেয় কিভাবে? এটা তো সৌদি আরব না, বাংলাদেশ।










