নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনার ০৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তিন সন্তানের জননীর মৃত্যু

এম,এস,এ সোহেল আরমান চকরিয়া (কক্সবাজার)

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় আহত তিন সন্তানের জননী রোকসানা আক্তার ( ৩০) মারা গেছেন। ০৬ দিন চিকিৎসাধীন থেকে শুক্রবার রাতে ১টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত রোকসানা আক্তার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের করমুহুরীপাড়ার এলাকার সরোয়ার সাওদগরে সহধর্মিনী

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর শনিবার সরোয়ার সাওদগরে সহধর্মিনী রোকসানা আক্তার ও ১৮ মাস বয়সী ফারিয়া জান্নাতকে চকরিয়া ডাক্তার দেখাতে গিয়েছিলেন চকরিয়া থেকে বাড়ি ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হারবাং মাজার গেইটে রাস্তা পার হওয়ার সময় কক্সবাজার গামী মোটরসাইকেল এর সাথে ধাক্কা লাগে রোকসানা আক্তার আহত হয়, গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবা দেয়। মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়ায় তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসা থাকার পর ৬ অক্টোবর শুক্রবার রাতে ১টায় তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে নেওয়া হবে।

এবিষয়ে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন,
দূর্ঘটনা কখন বা কোথায় হয়েছিলো সে বিষয়ে আমরা অবগত ছিলাম না। এ বিষয় আজকেই মাত্র জানলাম। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন