জিয়াবুল হক সাতকানিয়া থেকে
দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক কেন্দ্র সাতকানিয়ার কেরানিহাট বান্দরবান রাস্তার মাথায় অবস্থিত আশ্ শেফা হাসপাতাল (প্রা:)লি: এর সাফল্যের ২৫ বছর ফুর্তি ও রোগ নির্ণয়ের অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মওলানা জয়নাল আবদিনের এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ৭ই অক্টোবর ২০২৩ইং
সকাল ১১টাই কেরানিহাট কাঁচা বাজারের উত্তর পাশে সী ওয়ার্ল্ড রিসোর্ট কমপ্লেক্স এ অনুস্টিত হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল জেনারেল সার্জারি বিভাগের সহকারি অধ্যাপক ডা: মো: এয়াকুব হোসেন এর সভাপতিত্বে আশ্ শেফা হাসপাতালের ভাইস চেয়ারম্যান আহমদ শরীফ আমু এর সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন,
আশ্ শেফা হাসপাতাল (প্রা:)লি: এর এমডি ডক্টর নুরুল হক
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফসিপিএস ,(ইন্টারনাল মেডিসিন)
(অব:) বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: রিদওয়ানউর রহমান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫ নং ছদাহা ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোরশেদুর রহমান চৌধুরি, ইমারুস শহিদ, হাজী আবুল বশর, ডা: খোরশেদ আনোয়ার, হারুনুর রশিদ চৌধুরী, অধ্যাপক ফরিদ আহমদ সহ আরো অনেকে ।
এ সময় প্রজেক্টর এর মাধ্যমে স্ক্যান মেশিন এর গুরুত্ব সম্পর্কে প্রদর্শন ও মাওলানা নুরুল হক সিরাজির মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করেছে।