নিউজ ডেস্ক

আমি ভাল আছি -কবিতা

আমি ভাল আছি
সুকান্তা মৈত্রেয়ী

ট্রেনের বগির মতো
কবিতারা ছুটে যায়
স্নান ঘরের জল পড়ার শব্দ
কুকুরটা বেশ কান পেতে শোনে
বৃষ্টি পড়লে ঝুমঝুম শব্দে
রাসায়নিক সিমেন্টও
তাল পেয়ে বসে
সরকারি কর্মচারী, সৎ হলে
গর্দান যায়, তার আগে
যায় বয়স-রসকষ।

ত্রিশে চাকরি,
প্রথম মাইনেতে কুকুর ছানাটি
ওর জন্য যাবতীয় আয়োজন
সরকারি অফিসারের সুখ
কেউ দেখে নি কখনো
কানাঘুষা শুনেছে মাত্র
আমি ভাল আছি
ছানাটার নাম ভাল না তেমন
তবুও ওর পছন্দ
দরজার ফাঁকে দুপুরে উপোস
রাতে মনিবের হাতে ব্রতভঙ্গ।

আমার বেসুরো গান
ঘামের শরীর, নিয়মের জীবন
ওর পছন্দ।

সবাই বলছে ভাল চাকরি
বিয়েটা এবার করো
তুমি বলেছিলে আমায় নিয়ে
সুখী হবে না কখনো।

মানবিক সংসার চুলোয় যাক
পাশবিক সংসারে আমি সুখী
তোমার মানুষ আছে কেমন
আমার পশুর দেখাদেখি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন