জিয়াবুল হক সাতকানিয়া, চট্টগ্রাম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কএক জন।
আজ রবিবার (৮ অক্টোবর) দুপুরে দোহাজারীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। তবে বাসটি জব্দ করে চালককে আটক করা হয়েছে বলে জানান ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরের দিকে দোহাজারী স্টেশনে ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত রিক্সাকে ধাক্কা দেয়, এতে দুই যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো কএক যাত্রী।