বিপ্লব দাশ
অবৈধভাবে ক্ষমতা দখলের অপচেষ্ঠায় দেশব্যাপী বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস-হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে মাননীয় শিক্ষা উপমন্ত্রী চট্টলরত্ন মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি'র নির্দেশনয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন হামিম আল আবির, সংগঠক চকবাজার ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগর।
গতকাল ০৯ নভেম্বর রোজ বৃহস্পতিবার চকবাজার দেবপাহাড় থেকে এই বিক্ষোভ মিছিল এর যাত্রা শুরু হয়, এবং শেষ হয় চকবাজার পার্কভিউ হাসপাতালের সামনে,
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে রাজধানীতে সমাবেশের নামে বিএনপি-জামায়াত নৈরাজ্যের সৃষ্টি করেছে। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনাস, আম্মার হোসাইন, হাবিবুর রহমান, ইমরান মালেক, আরিদ হাসান, সোজয় প্রমুখ।