নিউজ ডেস্ক

বায়তুশ শরফে “জময়িয়তু ইছলাহুত ত্বলাবার” এর উদ্যোগে বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।

নিজস্ব প্রতিবেদক

শহীদ হাফেজ আব্দুর রহিম ছাত্রাবাস এর অধীনে جمعية اصلاح الطلبة এর উদ্যোগে চট্টগ্রাম বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রে ❝ইসলামী গ্রন্থ রচনায় অনন্য ব্যক্তিত্ব: রাহবারে বায়তুশ শরফ❞ শীর্ষক শিরোনামে এক বর্ণাঢ্য বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। অত্র মাদরাসার সম্মানিত মুহাদ্দিস ও ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক জনাব মাওলানা খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ এর সভাপতি ও অত্র মাদরাসার গভর্নিং বডির সভাপতি রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল হাই নদভী (মা.জি.আ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ ও উপাধ্যক্ষ জনাব মাওলানা আমিনুল ইসলামসহ ছাত্রাবাসের অন্যান্য উস্তাদবৃন্দ। আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের আহ্বায়ক ছৈয়দুল আবরার ও পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, جمعية اصلاح الطلبة সংগঠনটি বক্তৃতা প্রতিযোগিতার পাশাপাশি অন্যান্য কার্যক্রমের মাধ্যমে সৎ, দক্ষ, যোগ্য মানুষ হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে পারবে। তিনি ছাত্রদের পড়ালেখার প্রতি যত্নবান হওয়ারও আহ্বান করেন। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মহোদয় বলেন, ছাত্রদের মধ্য থেকে তৈরী হবে সমাজসেবক, রাষ্ট্র নেতা ও দ্বীনের দায়ী। বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ মহোদয় বলেন, একাডেমিক পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ইসলামিক বই অধ্যয়ণ করে নিজেদেরকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে ছাত্রাবাসের আলিম থেকে কামিল স্তরের শিক্ষার্থীরা প্রতিযোগী ও শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন। অতিথিদের জ্ঞানগর্ব আলোচনা শেষে রাহবারে বায়তুশ শরফ এর দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন