নিউজ ডেস্ক

বিএনপি- জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাড়াও নারী সমাজ

রুশমী আক্তার,লোহাগাড়া (চট্টগ্রাম);

সারা দেশে বিএনপি জামাতের সন্ত্রাস ও নিশংস বর্বরতার প্রতিবাদে সাতকানিয়া-লোহাগাড়ার নারীদের নিয়ে মানববন্ধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী।

৮ (নভেম্বর) বুধবার বিকাল ৩ টায় লোহাগাড়া
উপজেলার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে
মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধনে অংশ গ্রহণ করেন লোহাগাড়া মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা জেসমিন জব্বার ,সহসভাপতি কহিনুর আক্তার,বুলবুল আক্তারসহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আরো আছেন সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদিকা নার্গিস আক্তার মুন্নি ,সাংগঠনিক সম্পাদিকা সুলেখা রানী ,পৌরসভা কাউন্সিলর শারমিন আক্তারসহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মহিলা মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন