
মোঃ রাসেল হোসেন, বরিশালঃ
বরিশালের একটি সামাজিক সংগঠন যা মুমূর্ষু অসহায় রোগিদের মাঝে সেচ্ছায় রক্তদানের একটি সংগঠন মানব সেবায় জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাবের তৃতীয় বর্ষপূর্তি উদ্যাপন করা হলো।
শুক্রবার ১০নভেম্বর ২০২৩ইং তারিখে বাকেরগঞ্জ থানা, নলুয়া ইউনিয়নের দুইটি এতিমখানা ও মাদ্রাসায় খাদ্য বিতরণ অনুষ্ঠান করেন সংগঠনের সদস্যরা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফনান মুসা প্রতিষ্ঠাতা অত্র সংগঠন এবং ইলিয়াস আকন এবং আঃ কাইয়ুম হাং, আলিফ, ইমরান, সাইদুল এবং উক্ত সংগঠনের আরো অনেকেই উপস্থিত ছিলো।
উক্ত অনুষ্ঠানে আফানান মুসা বলেন, এই সংগঠন ২০২০ সালে ৮ই নভেম্বর সকাল ১০টার সময় নলুয়া ইউনিয়নে প্রতিষ্ঠা করা হয় এই পর্যন্ত সংগঠনের মাধ্যমে ৫৫০০ ব্যাগ ব্লাড ফ্রি ম্যানেজ করা হয় এবং প্রায় ৩লক্ষ টাকা আর্থিক সহয়তা এবং শীত বস্র বিতরন করা হয় এবং আমরা সেচ্ছায় বিভিন্ন কাজ হাতে নিয়েছি তা ভবিষ্যৎতে বাস্তবায়ন করবো।
সংগঠনের সভাপতি ইলিয়াস আকন বলেন, আজকের আমাদের এই কার্যক্রমে যারা শ্রম দিয়ে মেধা দিয়ে সহায়তা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে সবার উদ্দেশ্য আরো বলেন সবার প্রতি আমার দোয়া ও ভালোবাসা রইলো, আল্লাহ যেন সবার মনের নেক আশা গুলো পূর্ণ করেন।
মানব সেবার জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব সব সময় মানুষের পাশে আছে, ইনশাআল্লাহ, আগামীর দিনগুলোতেও পাশে থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এই বলে তার বক্তব্য শেষ করেন।










