এম এ জুহাইর (চট্টগ্রাম)
চট্টগ্রামের বায়েজিদ লিংক রোড সংলগ্ন সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যায়তন স্বপ্নচাষীতে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্পের ব্যবস্থাপনায় বিনামূল্যে ঔষধসহ সুন্নতে খতনা ক্যাম্প ও নাক, কান ছেদন কর্মসূচি সম্পন্ন হয়েছে। ট্রাস্টের দারিদ্র্য বিমোচন প্রকল্পের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ’র সভাপতিত্বে উক্ত মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব এস এম শফি। এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাক্তার মাহবুবুর রহমান, প্রকল্পের প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন, দাতব্য চিকিৎসালয় সহকারী হাজী মোহাম্মদ আলী মাসুদ, স্বপ্নচাষী’র পৃষ্ঠপোষক কাজী মোহাঃ আহসান ইকবাল মঞ্জু, এসডিজি ইয়ুথ ফোরাম’র সদস্য ইঞ্জিনিয়ার স্যায়ান রহমান, রাইহান ইসমাইল, কমিউনিটি লিডার মণিকা রাণী ধর, স্বপ্নচাষীর শিক্ষক তানিয়া আক্তার, মুহাম্মদ আজিজুল ইসলামসহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, যেকোনো জাতি গঠনের মূল ভিত্তি শিশু। যারা আজকে শিশু, ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্ব দেবে তারা। আদর্শবান শিশুরাই সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার মূল হাতিয়ার। আজকের শিশুকেই গড়ে তুলতে হবে আগামী প্রজন্মের যোগ্য নাগরিক হিসেবে। তাই বলা যায়, শিশুর সার্বিক বিকাশ সুনিশ্চিতকরণের মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে শিশুকে গড়ে তোলা সম্ভব। একজন দক্ষ নাগরিকই পারে সুখী, সমৃদ্ধ সোনার বাংলা গড়তে। শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট পিছিয়ে পড়া শিশুদের আর্দশবান মানুষ হিসাবে গড়ে তুলতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলছে।