নিউজ ডেস্ক

বিএনপি-জামায়াত ঠেকাতে যুবলীগ একাই একশ- মাহতাব উদ্দীন চৌধুরী

নিজস্ব সংবাদদাতা

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, দেশের স্বাধীনতা বিরোধী শত্রুদের মোকাবেলা করতে আওয়ামী যুবলীগ একাই একশ। তারা
মাঠে যদি নামে তাহলে আর কোন বাহিনী লাগবে না। শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশের গণতন্ত্র থাকে, দেশের উন্নয়ন হয়। কিন্তু স্বাধীনতা বিরোধী বিএনপি—জামায়াত জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই তারা আজ নানা ষড়যন্ত্রে লি, এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

শনিবার চট্টগ্রাম নগরের একটি কনভেনশন হলে আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগর যুবলীগের সভাপতি মাহবুবুল আলম সুমন এবং সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদারের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, নগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন বাচ্চু, নগর যুবলীগ সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকু, প্রকৌশলী এম মহিউদ্দিন আওয়ামীলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এসময় আসন্ন নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের প্রতিটি ঘরে ঘরে এখনই শেখ হাসিনা সরকারের উন্নয়নে বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, এবারের নির্বাচনে স্বাধীনতা বিরোধী শক্তি দু’টি ষড়যন্ত্র করছে। একটি হলো নির্বাচনের বানচালের চেষ্টা করছে, অন্যটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তাই নির্বাচনে হালকাভাবে নেওয়ার কোন সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু টানেল করেছে, কক্সবাজার রেললাইনসহ নানা উন্নয়নমূলক কর্মযজ্ঞ করেছে। যুবলীগের কর্মীদের আমি বলবো আগামী নির্বাচনকে সামনে রেখে এখনই মানুষের ঘরে ঘরে যেতে হবে। আমারা আবেগপ্রবণ, সহজেই অতীত ভুলে যায়। অতীতে স্বাধীনতা বিরোধী শক্তি যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা জনগণের কাছে তুলে ধরতে হবে। নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ইউনিট ওয়ার্ড পর্যায়ে এখনই কার্যক্রম শুরু করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন