জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা)
কুমিল্লায় চৌদ্দগ্রাম থানা পুলিশ কর্তৃক ১৭৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি ট্রাক উদ্ধার করেছে পুলিশ।
চৌদ্দগ্রাম থানা সুত্রে জানা যায় ১৯ নভেম্বর রাত ০২.৫৫ মিনিটি চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই (নিঃ) আব্দুল কুদ্দুস নেতৃত্বে একটি ফোর্স ঢাকা - চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগ্নাথ দীঘি ইউনিয়নের সাত ঘরিয়া নামক স্হানে একটি ট্রাককে সংকেত দিলে ট্রাকের ড্রাইভার ও হেলপার দ্রুত ঢ্রাক থামিয়ে পালিয়ে যায় । এ সময় পুলিশ ট্রাকটি তল্লাশি করে ১৭৬ কেজি গাজা উদ্ধার করে। এবং ট্রাকটি থানায় নিয় আসে।
পুলিশ অজ্ঞাত নামা ট্রাক ড্রাইভার ও হেলপারের নামে মাদক দ্রব্য আইনে একটি মামলা করে। চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথসাহ জানা মাদক দ্রব্য উদ্ধার অভিযান চলমান।