
এম এ জুহাইর (চট্টগ্রাম)
‘প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করি,স্মার্ট বাংলাদেশ বিনির্মান করি’ এই প্রতিপাদ্য নিয়ে গত ১৬ নভেম্বর (বৃহস্পতিবার) ২য় বারের মত তেতুলিয়া- টেকনাফ ক্রস-কান্ট্রি রাইডের লক্ষ্যে তেতুলিয়ার উদ্দেশ্যে রওনা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্টস’র তিন সদস্য। তারা হলেন- একাউন্টিং বিভাগের ১৯-২০বর্ষের শিক্ষার্থী শান্ত চন্দ্র রায়,একই শিক্ষাবর্ষের মো: মশিউর রহমান, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০-২১ বর্ষের মোঃ রাশেদুজ্জামান মনা।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইকেলিস্ট’র সভাপতি রাইসুল ইসলাম বলেন, ক্রসকান্ট্রি টিম সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কথা বলবে এই রাইডে।একটু অনুপ্রেরণা পেলে আমাদের চেয়ে কম সুবিধাসম্পন্ন মানুষ আমাদের থেকে বেশি সফল, আমাদের থেকে ও বেশি ভাল করতে পারে, তারা সমাজের শুধু বোঝা না। এই মেসেজ পৌছে দিবে কমিউনিটি লেভেলে।এবং চবি সাইক্লিস্টস এর নাম ছড়িয়ে দিবে সারা বাংলাদেশে।
ক্রস কান্ট্রি জার্নিতে সার্বিক সহযোগিতা করছে বেটার ফিউচার বাংলাদেশ, ট্রাভেল প্রো, ট্রেন্ডফ্রেক, সাইকেল এক্সেস ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।










