মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার ইউনিট যুব রেড ক্রিসেন্টের আয়োজনে মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রী কলেজ শাখার সহযোগিতায় (২৩ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ মাঠে শিক্ষার্থী ও সাধারণ জনগণ মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসুচী গ্রহণ করেছে ।
এই কর্মসুচী উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ এস এম শাহী আলম, এসময় বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয়ে ছিলেন মানিকছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট রাজীব ভট্টাচার্য, এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটে যুব উপদেষ্টা ও সাংবাদিক চিংওয়ামং মারমা মিন্টু, দলনেতা হাবিবুর রহমান, জনসংযোগ পরিকল্পনা বিভাগের প্রধান মো.আবু জাফর, উপ-প্রধান রবিউল ইসলাম প্রমুখ। এছাড়া সারা বছরের ইউনিটের কর্যক্রম গুলো প্রদর্শন করা হয়।