এম.মামুন কক্সবাজার জেলা প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার (২৫ নভেম্বর) কক্স বাজার বিভাগের প্রার্থী মনোনয়নের মধ্য দিয়ে সব আসনের প্রার্থী চূড়ান্ত হয় ক্ষমতাসীন দলটির।
এর আগে বৃহস্পতি ও শুক্রবার দু’দিনে চূড়ান্ত করা হয় অন্য ছয় বিভাগের প্রার্থীর নাম।
আজ রবিবার (২৬ নভেম্বর) আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৩০০ আসনের দলীয় প্রার্থী ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কক্সবাজার ৪ আসনের মনোনীত প্রার্থীরা হলেন-
কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমেদ সি আই পি, কক্সবাজার-২ আসনে আশেক উললাহ রফিক , কক্সবাজার-৩ আসনে সাইমুন সরোয়ার কমল, ককস বাজার ৪ আসনে শাহিনা আকতার
জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলায় রয়েছে ৪টি সংসদীয় আসন। এই ৪টি আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছিলো২৮টি। এর মধ্যে কয়েকজন একাধিক আসনে মনোনয়নপত্র কিনেন।
কক্সবাজার জেলার ৪ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ২৮ জন নেতা। এর মধ্যে ২৮ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।