নিউজ ডেস্ক

চৌদ্দগ্রামে ৫২ কেজি গাজাসহ ২ ব্যক্তিকে আটক

জহিরুল ইসলাম সুমন কুমিল্লা জেলা প্রতিনিধি –

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানে ৫২ কেজি গাঁজা পাচারকালে ২ ব্যক্তিকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। আটককৃতরা হলো; চান্দিনা উপজেলার উজিরপুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত অলি উল্লাহর ছেলে মোঃ শফিক প্রকাশ মনা ও নোয়াখালীর জেলার সুধারাম থানার ছোট শ্রীরামপুর গ্রামের মৃত এমরান হোসেনের ছেলে দেলোয়ার হোসেন টিটু।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবদুল কুদ্দসের নেতৃত্বে পুলিশের একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মনা ও টিটুকে আটক করে। পরে তাদের তথ্য মতে পুলিশ মিনি কাভার্ডভ্যান (ঢাকামেট্রো-অ-১১-০৮৪৩) তল্লাশী চালিয়ে ৫২ কেজি গাঁজা ও গাড়িটি জব্দ করে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন