নিউজ ডেস্ক

চট্টগ্রাম ১৩ আসন (আনোয়ারা -কর্ণফুলি) থেকে টানা ৪র্থ বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌর্কার প্রার্থী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

নিজস্ব প্রতিবেদন,আনোয়ারা :

চট্টগ্রাম ১৩ আসন (আনোয়ারা -কর্ণফুলি) থেকে টানা ৪র্থ বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌর্কার প্রার্থী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার নেতাকর্মীদের সাথে নিয়ে আনোয়ারা উপজেলা নিবার্চন কর্মকর্তার কার্যালয়ে ( উপজেলা রিটের্নিং অফিসে) নমিনেশন ফর্ম জমা দেন।এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব অধ্যাপক এম. এ মান্নান চৌধুরী এবং আনোয়ারা-কর্ণফুলি উপজেলার থেকে হাজার হাজার রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এই সময় নেতাকর্মীরা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে আনোয়ারা- কর্ণফুলি আসন থেকে আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সাহেবের বিকল্প নাই।নেতাকর্মীরা আরো বলেন, আগামী ৭ই জানুয়ারী ২০২৪ রোজ রবিবার নৌকা মার্কা ভোট দিয়ে জাবেদ ভাইকে জয়যুক্ত করে পুনরায় সাংসদ হিসেবে দেখতে চাই।উপজেলায় হাজার হাজার কর্মীসমর্থকদের আনন্দ – উদ্দীপনার মধ্যে দিয়ে আজকের আনুষ্ঠানিকতা শেষ করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন