
কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রাথমিক সমাপনি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত:
প্রাথমিক শিক্ষার ব্যাপক যে উন্নয়ন হয়েছে তা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্ঠায়- আ.জ.ম নাছির উদ্দীন
গত ২৯/১১/২০২৩ইং বুধবার সকাল ১১ টায় কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রাথমিক সমাপনি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইমরান হোসেন জুয়েল এর সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন । বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় শিল্প ও বানিজ্য উপকমিটির সদস্য আশরাফুল আলম আরজু, আজিম শরীফ রওশান আর ফাউন্ডেশনের পরিচালক এড.সাজ্জাদ শরীফ রাসেল। সহকারি শিক্ষক তমিশ্ররা সেন এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সদস্য সচিব ও প্রধান শিক্ষক মনোয়ারা আখতার, কদম মোবারক সি/ক প্রধান শিক্ষক টিংকু কুমার ভূমিক, সাইফুদ্দিন খালেদ রানা, সাইদুল আলম, মাহমুদুল করিম, সাইফুল বারী চৌধুরী বাপ্পী, নাহিদ চৌধুরী মাহমুদ, সভাপতি মোঃ সেলিম, সৈয়্যদ জুয়েল, রুবেল বড়ুয়া মোঃ শাহজাহান,আফিয়া ইবনে সায়মা সহশিক্ষকবৃন্দ প্রমুখ। আলোচনার শুরুতে দোয়া মোনাজাত পরিচালনা করেন ক্বারী মাওলানা মোঃ সোলেমান। বিদ্যালয়ের পক্ষ থেকে সাবেক মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন ৪র্থবার সিজেকেএস সাধারণ সম্পাদক এবং লায়ন আশরাফুল আলম আরজু বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় শিল্প ও বানিজ্য উপকমিটির সদস্য নির্বাচিত হওয়া সম্মানা স্মারক বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন সাবেক মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। সভাশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আ.জ.ম নাছির উদ্দীন বলেন, প্রাথমিক শিক্ষার ব্যাপক যে উন্নয়ন হয়েছে তা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্ঠায়। বছরের শুরুতে বই বিতরণ, উপবৃত্তি চালু, নতুন বিদ্যালয় ভবন নির্মাণ, শিক্ষার্থীরা যাতে বিনোদনের মাধ্যমে পড়ালিখা করতে পারে সেজন্য বিদ্যালয় প্রঙ্গণে বিভিন্ন স্থাপনে নিমার্ণ, শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ ও বিভিন্ন সুযোগসুবিধা প্রদান, দক্ষ শিক্ষক দ্বারা মাল্টিমিডিয়া ক্লাস চালু ইত্যাদি সুযোগ সুবিধা করছে বর্তমান সরকার । এই ধারাবাহিকতা চালু রাখতে হলে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে এবং আগমী নির্বাচনে নৌকার বিজয়ে সহযোগিতা করতে হবে।










