নিউজ ডেস্ক

ছাত্রনেতা মহিউদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দুস্থ্যদের মাঝে মানবিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক উপ-পাঠাগার সম্পাদক ওমরগনি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শহীদ ছাত্রনেতা মহিমউদ্দিন (মহিম) এর ১৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মহিমউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আজ বুধবার সকালে গোলপাহাড়স্থ ফাউন্ডেশন কার্য্যলয়ে স্মরণসভা ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।
বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহিল সিরাজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিম, সাধারণ সম্পাদকসাইফুল আলম বাবু, শাহজাহান রতন, আব্দুল জলিল, শিশির দে, জসিম মিয়া, সাহেদ হোসেন হীরা, আনোয়ার হোসেন, কামরুল হাসান, আহমেদুল আনোয়ার, শফিউল আজম, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ ইসমাইল, রাসেল বাবু, মোঃ জুয়েল, সাহেদ সুমন। উপস্থিত ছিলেন-ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, শাহাজান রতন,কামরুল ইসলাম প্রমুখ।
ক্যাপশন ঃ
শহীদ ছাত্রনেতা মহিমউদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করছেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন