নিউজ ডেস্ক

লোহাগাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে উপজেলা প্রশাসনের সহায়তা

রুশমী আক্তার, লোহাগাড়া (চট্টগ্রাম) :

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাছান।

(২৯ নভেম্বর) বুধবার সন্ধ্যায় উপজেলার আধুনগর ইউনিয়নের ৩নং (ওয়ার্ড) সিপাহি পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।

আধুনগর ইউপি সদস্য ও প্যনেল চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১টি বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, লোহাগাড়া উপজেলার আধুনগর ইউমিনের ৩নং ওয়ার্ডের সিপাহি পাড়ায় হাজেরা খাতু বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস অফিসার রুবেল আলম
জানান, উপজেলার আধুনগর ইউনিয়নের সিপাহী পাড়ায় একটি বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়, আমরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাছান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ হতে শুকনা খাবার, কম্বল এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহ দেয়া হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন