নিউজ ডেস্ক

সমাজ উন্নত করতে এবং দুর্যোগ মোকাবেলায় যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষনের গুরুত্ব অপরিসীম।

নিজস্ব প্রতিবেদক

দুর্যোগ মোকাবেলায় আরো দক্ষ স্বেচ্ছাসেবক গড়ার প্রত্যয়ে এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে স্বেচ্ছাসেবকদের কার্যক্রম আরো বেগবান হবে। আজ সিটি কর্পোরেশন – রেড ক্রিসেন্ট ফিজিওথেরাপি সেন্টারে ৫দিন ব্যাপি দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষন এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট এর ভাইস চেয়ারম্যান মো: আলমগীর পারভেজ, সভাপতিত্ব করেন সিটি ইউনিট সেক্রেটারি আব্দুল জব্বার, আরো উপস্থিত ছিলেন কার্যকরী পর্ষদ সদস্য এইচ.এম.সালাউদ্দিন, মো:মহসিন চৌধুরী, কাজী তৌফিকুল আজম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান আ.ন.ম তামজীদ।

৫দিন ব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইদুল ইসলাম, মো:মিজানুর রহমান হিরন,তরুন কান্তি সাহা, মো.মনজুরুল ইসলাম। প্রশিক্ষন এর শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশিক্ষন সার্টিফিকেট প্রদান করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন