নিউজ ডেস্ক

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

সোহেল আরমান, চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পূর্ব সুরাজপুর পাহাড়ঘেঁষা ভিলেজারপাড়ায় তার মৃত্যু হয়।
নিহত কৃষক আব্দুচ্ছালাম ভিলেজারপাড়ার শরফুদ্দিনের ছেলে।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাহাড়ি ঝিরি থেকে ক্ষেতের ধান কেটে ঘরে আনার সময় দলছুট একটি হাতি অতর্কিত আক্রমণ করে। এ সময় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যান কৃষক আব্দুচ্ছালাম।

তিনি আরও জানান, হাতির আক্রমণে নিহত হলে সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রয়েছে। তাই ঘটনাটি বন বিভাগ ও থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন