নিউজ ডেস্ক

স্মার্ট বাংলাদেশ গঠনে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক

দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং অপরাজনীতিমুক্ত, দারিদ্রমুক্ত, শিক্ষা সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। আজ শনিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তরা এ মন্তব্য করেন।

এডুকেশন রিসার্চ ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি) ‘অপরাজনীতিমুক্ত, দারিদ্রমুক্ত ও শিক্ষা সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।

বিকাল ৩টায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামÐলীর সদস্য ও একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো: সাজ্জাদ হোসেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্ত বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম, চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো: ইসমাইল খান, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান, রাঙ্গামটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মুহাম্মদ মোজাম্মেল হক এবং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং এর উপাচার্য প্রফেসর ডা: জাহিদ হোসেন শরীফ।

আলোচনা সভায় বক্তরা বলেন, বর্তমানে জ¦ালাও-পোড়াও, হরতাল অবরোধের নামে যেসব অপকর্ম চলছে-তা সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। দেশকে এসব অপরাজনীতি থেকে মুক্ত করতে হবে। তা না হলে দেশকে দারিদ্রমুক্ত করা যাবে না। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা যাবে না। তাঁরা আরও বলেন, একটা শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে পারলে সমাজের সব অন্ধকার দূরীভূত হবে।

সভাপতির বক্তব্যে ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মো: সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা একটি শিক্ষা সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ চাই। আর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন স্মার্ট নাগরিক। এজন্য শিক্ষার্থীদেরকে গবেষণা এবং উদ্ভাবনী কর্মকাÐে নিয়োজিত করতে হবে। নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমেই তৈরি হবে একটি শিক্ষা সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।’

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই রাষ্ট্র কারো দয়ায় তৈরি হয়নি। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে এই রাষ্ট্র তৈরি হয়েছে। অপরাজনীতিমুক্ত, দারিদ্রমুক্ত ও শিক্ষা সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহŸান জানিয়ে তিনি বলেন, আগামী ৭ জানিয়ারি হবে ভোটের বিজয় উৎসব।

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামÐলীর সদস্য প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন-এর স ালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় চট্টগ্রামের বিভিন্ন বিশ^বিদ্যালয় ও কলেজের শিক্ষকরাও বক্তব্য রাখেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন