নিউজ ডেস্ক

চট্টগ্রাম ১৫ স্বতন্ত্র প্রার্থী মোতালেব এবং ডা: মিনহাজের মনোনয়নপত্র বাতিল।

আব্দুল আজিজ মমতাজী সাতকানিয়া চট্টগ্রাম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন নং-২৯২, চট্টগ্রাম (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের দুই স্বতন্ত্র প্রার্থী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ডা. আ ম ম মিনহাজুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

চট্টগ্রামের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই করে এক শতাংশ সমর্থনকারী ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুন হাছান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন