নিউজ ডেস্ক

পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম শিক্ষার্থীদের  মাঝে ইফতার বিতরণ করেছে পটিয়া এসএসসি পরিবার

মোঃ ইয়াছিন আকাশ (বিশেষ প্রতিনিধি) :

চট্টগ্রামের পটিয়া উপজেলায় কর্ণফুলী কমিউনিটি সেন্টারে পটিয়া এসএসসি পরিবারের কর্তৃক ১০০০ জনের জন্য ইফতারের  আয়োজন করা হয়।

এডিমন ও কো-ফাউন্ডার আবু তাহের তাহসান বলেন সকলের সহযোগিতায়, পটিয়া এসএসসি পরিবারের ভলান্টিয়ার, মডারেটর এবং এডমিনদের অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টায় পটিয়ার ২৬টি এতিমখানার প্রায় ১,০৫০ জন শিক্ষার্থীর মাঝে, পটিয়ার বিভিন্ন স্থান যেমন মেডিকেল গেইট, রেল স্টেশন সংলগ্ন এলাকায় ৫০ জন পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে এবং প্রায় ৮০ জন ভলান্টিয়ারসহ ১,২০০ জনকে  এসএসসি পরিবার আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সংযুক্ত করতে করে এবং ইফতার পৌঁছে দিয়েছে।

আমরা ১,০০০ জনের জন্য বাজার করলেও, আল্লাহ বরকত দিয়েছেন। ১,২০০ জনের কাছাকাছি মানুষকে ইফতার করাতে পেরেছি,

 

সন্ধ্যা ৬ টার আগেই ২ জন করে প্রতিনিধি ইফতারি নিয়ে ২৬টি এতিমখানায় পৌছে যান এবং সংশ্লিষ্ট এতিমখানায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ শেষে নির্ধারিত সময়ে এতিমদের সাথে ইফতার করেন।

এসএসসি পরিবার পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও নিরবিচ্ছিন্নভাবে সম্পন্ন করেছে ।

এই আয়োজনকে ঘিরে যারা গত এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানায় এসএসসি পরিবারের সদস্যদের যারা সব সময় আমাদের আয়োজনে আর্থিকভাবে সমর্থন দিয়েছেন। আমাদের কয়েকজন মডারেটর গত ২ দিন ধরে না ঘুমিয়ে অক্লান্ত পরিশ্রম করে আজকের আয়োজনকে সফল করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমাদের এডমিন প্যানেলের ২ জন সম্মানিত এডমিন আজ সারাদিন সময় দিয়ে ১,২০০ মানুষের আয়োজনকে ত্বরান্বিত করেছেন, আমাদের অনেক মডারেটর, ভলান্টিয়ার আজকে সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, ৫০ জন এতিমদের জামা দেয়ার জন্য আমরা নাম ও মাফ নেয়া শুরু করেছি। আগামী ২৮ রোজায় তাদের হাতে ঈদের নতুন জামা তুলে দিবো ইনশাআল্লাহ। আমরা স্বচ্ছতা ও জবাবদিহীতার সাথে কাজ করছি। আমাদের এই পুরো আয়োজনে ১,৪০,০০০/- টাকার বেশি খরচ হচ্ছে।

পরিশেষে এসএসসি পরিবারের শুভাকাঙ্ক্ষী, স্পন্সর, মিডিয়া পার্টনার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

এসএসসি পরিবারের যে কোনো আয়োজনে যারা পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এসএসসি পরিবার এডমিন সাইফুদ্দীন সুমন সকলকে ধন্যবাদ জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন