চট্টগ্রাম সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ার কেঁওচিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরুল আমিন মেম্বারের উপর মাদককারবারীদের হামলার প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২১শে আগস্ট বুধবার সকালে কেঁওচিয়া ৪নং ওয়ার্ড মাইজপাড়া ২নাম্বার ব্রীজ কেরানিহাট-বান্দরবান সডকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন থেকে বক্তারা নুরুল আমিন মেম্বারের উপর হামলার বিচার ও চিন্নিত মাদক ব্যবসায়ী মিজান ও হাসানকে গ্রেপ্তার পর্ব শাস্তি দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন কেঁওচিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য নরুল নবী, নুরুল আমিন মেম্বারসহ কেঁওচিয়া ৪নং ওয়ার্ড মাইজপাড়ার সর্বস্তরের জনসাধারণ।