নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তাধারা ছিলো বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্হা-১-মো. কামাল উদ্দিন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার রাজনৈতিক চিন্তাধারার মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যা তাদের সময়ের প্রেক্ষাপট ও রাজনৈতিক প্রেক্ষাপটের ভিত্তিতে বোঝা যায়।বঙ্গবন্ধু মূলত একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে নজর দেন। তাঁর চিন্তাধারা ছিল সমাজতান্ত্রিক, যেখানে রাষ্ট্রের ভূমিকা ছিল জনগণের কল্যাণ নিশ্চিত করা। তিনি চেয়েছিলেন একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে, যেখানে কৃষি ও শিল্পের সমন্বয়ে একটি সমৃদ্ধ অর্থনীতি গড়ে উঠবে।

অন্যদিকে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ আজকের বিশ্বায়িত অর্থনীতির প্রেক্ষাপটে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে রূপান্তরের দিকে মনোযোগ দিয়েছে। শেখ হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার পাশাপাশি অর্থনৈতিক মুক্তির ওপর জোর দিয়েছেন। তিনি বাজারমুখী অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন, এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন।

তাদের চিন্তাধারার মধ্যে এই পার্থক্যগুলো সময় ও প্রয়োজনের ভিত্তিতে গড়ে উঠেছে।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের প্রজন্ম, যারা বাংলাদেশকে স্বাধীনভাবে আবির্ভূত হতে দেখেছে এবং তার পেছনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অসামান্য অবদান তা প্রত্যক্ষ করেছে, তাদের পক্ষে বঙ্গবন্ধুর কর্মকাণ্ড এবং রাজনৈতিক চিন্তাধারার মূল্যায়ন সহজ ভাষায় ব্যক্ত করা অত্যন্ত কঠিন। আমি নিজে যখনই বঙ্গবন্ধুর কথা ভাবি, তখনই আমার প্রথমে মনে পড়ে ১৯৭১ সালের মার্চ মাসের সেই উত্তাল দিনগুলোর কথা। আমি তখন ঢাকাতেই ছিলাম। বিদেশে উচ্চশিক্ষা শেষ করে ১৯৭০-এর ডিসেম্বর মাসে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষকতা শুরু করেছি। ১৯৭০ সালের ডিসেম্বর মাসেই সেই ঐতিহাসিক নির্বাচন হয়, যাতে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ অভূতপূর্ব বিজয় লাভ করে। আওয়ামী লীগ জাতীয় পরিষদের ১৬৯টি আসনের মধ্যে ১৬৭ আসনে এবং প্রাদেশিক পরিষদের ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতে জয়লাভ করে। ছয় দফা এবং এগারো দফার ভিত্তিতে নির্বাচনী ইশতেহার রচিত হয় এবং নির্বাচনী প্রচারণা চালানো হয়। সমগ্র জনসাধারণকে অভূতপূর্বভাবে ঐক্যবদ্ধ করা হয় বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে।

১৯৭০ সালের নির্বাচনের এই বিশাল সাফল্যের পর থেকেই আমরা বিপুল আশা-উদ্দীপনার মধ্যে ছিলাম। বাংলাদেশ যে সৃষ্টি হতে যাচ্ছে, তা নিয়ে আমাদের মনে আর কোনো সন্দেহ ছিল না। তখন একমাত্র প্রশ্ন ছিল আমরা কি শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে এই স্বাধীন দেশ সৃষ্টি করতে পারব, নাকি আমাদের একটা বিরাট রক্তাক্ত সংঘাতের পথে যেতে হবে। আমার মনে পড়ে, ১ মার্চে যখন জেনারেল ইয়াহিয়া খান জাতীয় পরিষদের বৈঠক স্থগিত করলেন এবং তার পরে যখন বঙ্গবন্ধু ৩ মার্চ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষই তখন স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগ দিয়েছিল। প্রশাসন, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যবর্গ, ব্যবসায়ী সম্প্রদায় সবাই পাকিস্তান সরকারের পক্ষ ত্যাগ করে বঙ্গবন্ধুর প্রতি তাঁদের আনুগত্য প্রকাশ করলেন। পৃথিবীর আর কোনো দেশের স্বাধীনতা আন্দোলনে সংশ্লিষ্ট দেশটির জাতীয় স্বাধীনতার স্বীকৃতি না পাওয়া পর্যন্ত প্রশাসনকে এভাবে তাদের আনুগত্য পরিবর্তন করতে দেখা যায়নি। এর একটি প্রধান কারণ হলো বঙ্গবন্ধু আহূত অসহযোগ আন্দোলন এমনই ব্যাপক ও সর্বজনগ্রাহ্য ব্যাপার হয়ে পড়েছিল যে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সচল রাখার প্রয়োজনে অসহযোগ আন্দোলন চলাকালেই বঙ্গবন্ধুকে সারা দেশের শাসনভার পরিচালনার দায়িত্ব নিতে হয়।

মার্চ মাসের ২ তারিখের পর থেকেই প্রতিদিন আমি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম। দেখতাম রাস্তায় হাজার হাজার লোক, কিন্তু সবাই ছিল শান্তিপূর্ণ। সবারই মনে এবং মুখে একই কথা, যা ৭ মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানের (আজকের সোহরাওয়ার্দী উদ্যান) দেওয়া বক্তৃতায় বললেন। তিনি বললেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। আমি নিজে সেদিন রেসকোর্স ময়দানে উপস্থিত ছিলাম, দেখেছিলাম লাখো মানুষের ঢল, সবার মনে একই আশা এবং উদ্দীপনা। আমার মনে আছে, আমি তখন একটি কথা খুবই ভাবতাম। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার কাছে ফরাসি দার্শনিক রুশোর ‘সামাজিক চুক্তি’ (social contract) বইটি খুব প্রিয় ছিল, বিশেষ করে রুশোর একটি তাত্ত্বিক ধারণা ‘‘general will” যখন পড়তাম এবং পরবর্তীকালে ক্লাসে আমি এটা পড়াতাম, তখন ভাবতাম general will কেমন হতে পারে। ১৯৭১ সালের ২ মার্চের পর যখন আমি অসহযোগ আন্দোলনে হাজার হাজার জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখলাম এবং সবার মুখে মুখে শুধু স্বাধীনতার কথা শুনতাম তখন বুঝতে পারলাম রুশোর general will কথাটির অর্থ কী। আমি স্পষ্টই দেখতে পেলাম আমাদের স্বাধীনতার পক্ষে general will সৃষ্টি হয়েছে। সারা দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ স্বাধীনতার দাবির ডাকে। এই general will, এই ঐক্যবদ্ধ জনমত গঠিত হয়েছিল বঙ্গবন্ধুর বহু বছরের সাধনা, ত্যাগ এবং কর্মকাণ্ডের ফলে। আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি যে আমি নিজের চোখে ১৯৭১ সালের মার্চ মাসকে এবং বঙ্গবন্ধুর সেদিনের ভূমিকাকে প্রত্যক্ষ করেছি। খুব কম লোকেরই ভাগ্য হয় ইতিহাস সৃষ্টি হতে দেখা। আমি ইতিহাস সৃষ্টি হতে দেখেছি। স্বাধিকার আন্দোলনকে স্বাধীনতার আন্দোলনে রূপান্তরিত হতে দেখেছি। এসব ঐতিহাসিক ঘটনার মূল নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অসম্ভব সম্ভব করতে দেখেছি।

আমি আগেই বলেছি, সে সময়ের আমাদের অনুভূতি যাঁরা তখন উপস্থিত ছিলেন না, যাঁরা চোখে দেখেননি এবং সেই অনুভূতি যাঁদের হৃদয়ে তখন স্পর্শ করেনি, তাঁদের ঠিক ভাষায় বলে বোঝানো কষ্টকর। পৃথিবীর অনেক দেশেই অনেক সময়ে অনেক নেতা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। দেশ পরিচালনা করতে পারেন। কিন্তু খুব অল্পসংখ্যক নেতাই ইতিহাস রচনা করতে পেরেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তেমনই একজন অনন্য কালজয়ী ইতিহাসের মহানায়ক। যদিও আমাদের স্বাধীনতা অর্জনের পর ৪৮ বছর এবং বঙ্গবন্ধু হত্যার পর ৪৩ বছর অতিবাহিত হয়েছে, তবু এখন পর্যন্ত সর্বাঙ্গীণভাবে গবেষণালব্ধ বঙ্গবন্ধুর কোনো আত্মজীবনী লেখা হয়নি। আমার মনে হয় বঙ্গবন্ধু সম্পর্কে কিছু জানতে হলে, বিশেষ করে তাঁর রাজনৈতিক চিন্তাধারা এবং কর্মকাণ্ডের উৎস খুঁজতে হলে তাঁর নিজের লেখা ডায়েরি যার ওপর ভিত্তি করে দুটি বই প্রকাশিত হয়েছে, ‘অসমাপ্ত আত্মজীবনী’ (২০১২) এবং ‘কারাগারের রোজনামচা’ (২০১৭) তাই হলো সবচেয়ে মূল্যবান সূত্র। অসমাপ্ত আত্মজীবনীতে তিনি তাঁর ছোটবেলা, যৌবনের জীবনদর্শন এবং রাজনীতি সম্পর্কে আলোকপাত করেছেন। অসমাপ্ত হলেও এই বইটি থেকে তাঁর রাজনৈতিক ধ্যানধারণা খুবই পরিষ্কারভাবে বোঝা যায়। অন্য বইটি, ‘কারাগারের রোজনামচা’ও তাঁর ডায়েরিভিত্তিক। এই বইটিতে ১৯৬৬ সালের ঐতিহাসিক ছয় দফা আন্দোলনের সময়ের তাঁর কারাগারের দিনগুলোর বিশদ বিবরণ আছে। এখানেও তাঁর রাজনৈতিক চিন্তাধারা সুস্পষ্ট। বিশেষ করে স্বৈরাচারী রাষ্ট্র জনগণের আন্দোলনকে দমন করার জন্য কত রকমের নিপীড়ন চালাতে পারে, তার বর্ণনা তিনি দিয়েছেন। এ ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় ব্যক্তিস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা কত প্রয়োজনীয়, তার বিস্তারিত ব্যাখ্যা বইটির বিভিন্ন স্থানে আমরা পাই। আমার আজকের এই প্রবন্ধ প্রধানত এই দুটি বই এবং বঙ্গবন্ধুর অন্যান্য ভাষণের ওপর ভিত্তি করে তৈরি করেছি, যাতে যতটা সম্ভব আমরা বঙ্গবন্ধুর নিজের ভাষা শুনতে পাই। বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তাধারা বুঝতে হলে প্রথমেই আমাদের মনে রাখা দরকার বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বেশির ভাগ অংশই কেটেছে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর খুবই অল্প সময়ের জন্য—সাড়ে তিন বছর—তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি ব্যয় করেছেন ঔপনিবেশিক ও অগণতান্ত্রিক রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে সংগ্রাম করে। প্রথমে ব্রিটিশ ঔপনিবেশিক এবং তারপর পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তিনি বহুদিন সংগ্রাম করেছেন বাংলার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার আদায়ের জন্য। রাজনৈতিক জীবন শুরু করেন একজন সাধারণ কর্মী হিসেবে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু হয়ে ওঠেন কোটি কোটি মানুষের অবিসংবাদিত নেতা। একদিকে তাঁর ছিল অসাধারণ সাংগঠনিক ক্ষমতা, অন্যদিকে অতুলনীয় বাগ্মিতা। সাধারণত একই ব্যক্তির মধ্যে আমরা এই দুই গুণের সমাহার দেখি না। তিনি নিজেই লিখেছেন যে তাত্ত্বিক আলোচনার চেয়ে দল সংঘটনের কাজে তাঁর বেশি উৎসাহ ছিল। তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’তে তিনি লিখেছেন যে যখন তিনি কলকাতায় ছাত্র ছিলেন, তখন আবুল হাশিম সাহেব, মওলানা আজাদ সোবহানী, যিনি একজন দার্শনিক ছিলেন, তাঁকে আমন্ত্রণ করে এনেছিলেন ছাত্রদের ক্লাস নেওয়ার জন্য। বঙ্গবন্ধু লিখেছেন: ‘আমার সহকর্মীরা অধিক রাত পর্যন্ত তাঁর আলোচনা শুনতেন। আমার পক্ষে ধৈর্য ধরে বসে থাকা কষ্টকর। কিছু সময় যোগদান করেই ভাগতাম। আমি আমার বন্ধুদের বলতাম, ‘‘তোমরা পণ্ডিত হও, আমার অনেক কাজ। আগে পাকিস্তান আনতে দাও, তারপর বসে বসে আলোচনা করা যাবে।” … কাজ তো থাকতই ছাত্রদের সাথে, দল তো ঠিক রাখতে হবে।” তবে তাত্ত্বিক না হলেও বঙ্গবন্ধুর সুনির্দিষ্ট কিছু আদর্শ ছিল, মূল্যবোধ ছিল, লক্ষ্য ছিল এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনি একনিষ্ঠভাবে এবং নিরলস কাজ করেছেন। তাঁর কর্মকাণ্ডের মধ্য দিয়েই আমরা তাঁর রাজনৈতিক চিন্তাধারা উপলব্ধি করতে পারি। মাত্র তিনটি বাক্যেই বঙ্গবন্ধু তাঁর আত্মপরিচিতি ও মূল্যবোধ অত্যন্ত পরিষ্কার করেছেন। ‘অসমাপ্ত আত্মজীবনী’র প্রথমেই বঙ্গবন্ধুর একটি উদ্ধৃতি রয়েছে, যা তিনি ১৯৭৩ সালের মে মাসের ৩ তারিখে লিখেছেন। তিনি লিখেছেন:

‘একজন মানুষ হিসাবে সমগ্র মানবজাতি নিয়েই আমি ভাবি। একজন বাঙালি হিসাবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্প্রীতির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে’। এই উদ্ধৃতি থেকে এটা স্পষ্ট যে বঙ্গবন্ধু নিজেকে একাধারে মানুষ এবং তার সঙ্গে বাঙালি হিসেবে আত্মপরিচয় স্বীকৃতি দিচ্ছেন। তাঁর কর্মপ্রেরণার উৎস হিসেবে চিহ্নিত করছেন বাঙালি এবং মানবসম্প্রদায়ের জন্য তাঁর ভালোবাসা। এই আত্মপরিচয় থেকেই আমরা উপলব্ধি করতে পারি তাঁর রাজনৈতিক চিন্তাধারার চারটি বৈশিষ্ট্য: বাঙালি জাতিসত্তা, জনসম্প্রীতি, অসাম্প্রদায়িকতা এবং সমাজতন্ত্র। তাঁর রাজনৈতিক চিন্তাধারার অবশ্যই আরও অনেক বৈশিষ্ট্য ছিল। কিন্তু আজকের এই প্রবন্ধের আলোচনা আমি এই চারটি বৈশিষ্ট্যেই সীমাবদ্ধ রাখব। বাঙালি জাতিসত্তা: স্বাধীনতা, গণতন্ত্র ও মুক্তি রাজনৈতিক জীবনের প্রথম থেকেই বঙ্গবন্ধুর বাঙালি আত্মপরিচয়, স্বকীয়তা এবং তা নিয়ে গর্ববোধের পরিচয় পাই। তিনি পাকিস্তান আন্দোলনের সঙ্গে সংযুক্ত ছিলেন, কিন্তু আত্মজীবনীতে তিনি লিখেছেন সে সময় জনসভায় পাকিস্তান আন্দোলনকে তিনি উত্থাপিত করতেন লাহোর প্রস্তাবের ধারণায়, দুটি মুসলমান প্রধান সার্বভৌম রাষ্ট্র হিসেবে: ‘পাকিস্তান দুইটা হবে, লাহোর প্রস্তাবের ভিত্তিতে। একটা বাংলা ও আসাম নিয়ে পূর্ব পাকিস্তান স্বাধীন সার্বভৌম রাষ্ট্র; আর একটা পশ্চিম পাকিস্তান স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে—পাঞ্জাব, বেলুচিস্তান, সীমান্ত ও সিন্দু প্রদেশ নিয়ে।’ বাঙালি জাতিসত্তা সম্পর্কে সচেতনতার সঙ্গে জড়িয়ে ছিল দরিদ্র, নির্যাতিত ও বঞ্চিত মানুষের মুক্তির আকাঙ্ক্ষা। তিনি পাকিস্তান আন্দোলনে যোগ দিয়েছিলেন এই ভেবে যে এই নতুন রাষ্ট্রে দরিদ্র মুসলমান কৃষক জমিদার শ্রেণির নির্যাতন থেকে মুক্তি পাবে। তিনি সব সময় স্বাধীনতার আন্দোলনকে শুধু ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীন হওয়ার সংগ্রাম হিসেবে দেখেননি, তিনি এটাকে দেখেছেন নির্যাতিত দরিদ্র মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির সংগ্রাম হিসেবে। তাঁর জাতীয়তাবাদের ধ্যানধারণার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ও সুষম সমাজব্যবস্থার চিন্তা। বাঙালির জাতিসত্তার স্বীকৃতির আন্দোলনকে তিনি সব সময় দেখেছেন একটি গণতান্ত্রিক আন্দোলন হিসেবে, শোষিত–বঞ্চিত মানুষের মুক্তির আন্দোলন হিসেবে। তাই ৭ মার্চ ১৯৭১-এ তিনি একই সঙ্গে ডাক দেন স্বাধীনতা ও মুক্তির সংগ্রামের জন্য। পাকিস্তান প্রতিষ্ঠার আগে কলকাতায় ছাত্র থাকাকালে যখন তিনি মুসলিম লীগে যোগ দেন, তখন বঙ্গবন্ধু ছিলেন শহীদ সোহরাওয়ার্দী এবং আবুল হাশিমের দলে, যাঁরা প্রগতিশীল বলে পরিচিত ছিলেন। আত্মজীবনীতে বঙ্গবন্ধু লিখছেন: শহীদ সাহেবের নেতৃত্বে আমরা বাংলার মধ্যবিত্ত শ্রেণির লোকেরা মুসলিম লীগকে জনগণের লীগে পরিণত করতে চাই। মুসলিম লীগ তখন পর্যন্ত জনগণের প্রতিষ্ঠানে পরিণত হয় নাই। জমিদার, জোতদার ও খান বাহাদুর নবাবদের প্রতিষ্ঠান ছিল।’ মুসলিম লীগের এই পুনর্গঠনের কাজে বঙ্গবন্ধু নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেন। আত্মজীবনীতে তিনি লিখছেন:‘মুসলিম লীগ প্রতিষ্ঠান পূর্বে ছিল খান সাহেব, খান বাহাদুর ও ব্রিটিশ খেতাবধারীদের হাতে, আর এদের সাথে ছিল জমিদার, জোতদার শ্রেণির লোকেরা। এদের দ্বারা কোনো দিন পাকিস্তান প্রতিষ্ঠা হতো না। শহীদ সাহেব ও হাশিম সাহেব যদি বাংলার যুবক ও ছাত্রদের মধ্যে মুসলিম লীগকে জনপ্রিয় না করতে পারতেন এবং বুদ্ধিজীবী শ্রেণিতে টেনে আনতে না পারতেন, তা হলে কোনো দিনও পাকিস্তান আন্দোলন বাংলার কৃষকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করতে পারত না।’৫

লাহোর প্রস্তাব যখন ১৯৪৬ সালের মুসলিম লীগ কনভেনশনে পরিবর্তন করা হলো এবং দুটি পাকিস্তান রাষ্ট্রের বদলে শুধু একটি রাষ্ট্রের কথা প্রস্তাবিত হলো, সেই পরিবর্তন সম্বন্ধে বঙ্গবন্ধু আত্মজীবনীতে লিখছেন যে তখন তাদের বলা হয়েছিল যে কাউন্সিলের প্রস্তাব পরিবর্তন করা হয় নাই, এটা কনভেনশনের প্রস্তাব। এরপর ১৯৪৭ সালে সোহরাওয়ার্দী এবং শরৎবসুর উদ্যোগে বাংলাকে ভাগ না করে যুক্ত বাংলার উদ্যোগ নেওয়া হয়, তখন সেই উদ্যোগের সঙ্গেও বঙ্গবন্ধু যুক্ত ছিলেন। এক পাকিস্তান সৃষ্টি নিয়ে তাঁর মনে যে প্রশ্ন এবং পরবর্তীতে যুক্ত বাংলার উদ্যোগের সঙ্গে তাঁর যুক্ত হওয়ার প্রচেষ্টা থেকে বোঝা যায় যে বঙ্গবন্ধু ছাত্র অবস্থা থেকেই বাঙালি জাতীয়তাবাদের প্রতি আকৃষ্ট ছিলেন।

পাকিস্তান প্রতিষ্ঠার পর বঙ্গবন্ধু ঢাকায় ফিরে প্রগতিশীল সংগঠন ও বাঙালির বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৪৮ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনে অংশগ্রহণের জন্য তিনি কারাবরণ করেন। তবে সে সময় তিনি যে শুধু ভাষার অধিকার নিয়েই সংগ্রাম করেছেন তা নয়, গরিব এবং নির্যাতিত মানুষের পাশে থেকে অন্যায়–অবিচারের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী আন্দোলনে যোগ দেন, যেমন কর্ডন প্রথার বিরুদ্ধে, জিন্নাহ ফান্ডের বিরুদ্ধে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিম্ন বেতনভোগী কর্মচারীদের সমর্থনে।

পাকিস্তান প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই তিনি গণতন্ত্রের স্বার্থে একটি শক্তিশালী বিরোধী দল গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। আওয়ামী লীগ প্রতিষ্ঠার সপক্ষে যে যুক্তি তাঁর আত্মজীবনীতে তিনি লিখেছেন তা হলো:‘আর মুসলিম লীগের পিছনে ঘুরে লাভ নেই, এ প্রতিষ্ঠান এখন গণবিচ্ছিন্ন সরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে…বিরোধী দল সৃষ্টি করতে না পারলে এ দেশে একনায়কত্ব চলবে।’৬

এরপর ১৯৪৯ সালে আওয়ামী লীগের (প্রথমে আওয়ামী মুসলিম লীগ) প্রতিষ্ঠালগ্নে তিনি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন যদিও তিনি তখন কারাগারে ছিলেন। ১৯৫৩ সালে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনী জোটের একজন সদস্য হিসেবে বঙ্গবন্ধু প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। যুক্তফ্রন্টের ২১ দফা নির্বাচনী ইশতেহারের অন্যতম দফা ছিল পূর্ব বাংলার স্বায়ত্তশাসন এবং বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া। ১৯৫৫ সালের মে মাসে বঙ্গবন্ধু পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন। গণপরিষদের এক বক্তৃতায় তিনি বাঙালির স্বকীয়তা এবং বাঙালিদের বিভিন্ন দাবিদাওয়া জোরালোভাবে তুলে ধরেন। তিনি বলেন:

‘ওরা পূর্ব বাংলা নামের পরিবর্তে পূর্ব পাকিস্তান নাম রাখতে চায়। আমরা বহুবার দাবি জানিয়েছি আপনারা এটাকে বাংলা নামে ডাকেন। বাংলা শব্দটার একটা নিজস্ব ইতিহাস আছে, আছে এর একটা ঐতিহ্য।…বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে গ্রহণ করার ব্যাপারে কি হবে? যুক্ত নির্বাচনী এলাকা গঠনের প্রশ্নটারই কি সমাধান? আমাদের স্বায়ত্তশাসন সম্পর্কেই বা কি ভাবছেন?…আমার ঐ অংশের [পশ্চিম পাকিস্তান] বন্ধুদের কাছে আবেদন জানাব যে আমাদের জনগণের রেফারেন্ডাম অথবা গণভোটের মাধ্যমে দেওয়া রায়কে মেনে নেন।’ অবশ্য বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতি রক্ষার পাশাপাশি তাঁর বৃহত্তর সংগ্রাম ছিল বাঙালি জাতিকে বিভিন্ন শোষণের হাত থেকে মুক্ত করা এবং তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। আত্মজীবনীতে তিনি লিখেছেন:

‘পূর্ব বাংলার সম্পদ কেড়ে নিয়ে পশ্চিম পাকিস্তানকে কত তাড়াতাড়ি গড়া যায় একদল পশ্চিমা নেতা ও বড় বড় সরকারি কর্মচারীরা গোপনে সে কাজ করে চলেছিল।…শ্রমিক কৃষক মেহনতি মানুষ যে আশা নিয়ে স্বাধীনতা আন্দোলন, যে পাকিস্তান আন্দোলনে শরিক হয়ে অনেক ত্যাগ স্বীকার করেছে তাদের অর্থনৈতিক মুক্তির দিকে কোনো নজর দেওয়াই তারা দরকার মনে করল না।’ ১৯৫৫ সালে কাউন্সিল সেশনে আওয়ামী লীগের নাম থেকে মুসলিম শব্দটি অপসারণ করা হয় এবং বঙ্গবন্ধু আবারও দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে লাহোরে বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ছয় দফা দাবি উত্থাপন করেন, যার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের হাতে অত্যন্ত সীমিত ক্ষমতা ন্যস্ত করার প্রস্তাব করা হয়। সেই বছর মার্চ মাসে বঙ্গবন্ধু আওয়ামী লীগের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ছয় দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে সারা বাংলায় গণসংযোগ সফর শুরু করেন। ১৯৬৬ সালের পর থেকে বঙ্গবন্ধু বাঙালি জাতীয়তাবাদের অ্যাজেন্ডাকে একমাত্র দাবি হিসেবে উপস্থাপন করেন।

ছয় দফা আন্দোলন শুরু করার পর বঙ্গবন্ধু পুনরায় কারাবরণ করেন এবং কারাগারে থাকা অবস্থায় পাকিস্তান সরকার তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করে (আগরতলা ষড়যন্ত্র মামলা)। ১৯৬৯ সালে প্রচণ্ড ছাত্র আন্দোলনের মুখে আইয়ুব সরকারের পতন হয় এবং বঙ্গবন্ধু কারামুক্ত হন। কারামুক্তির পর ছাত্রসমাজ তাঁকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করে। ১৯৭০ সালের নির্বাচনী প্রচারণায় বঙ্গবন্ধু ‘বাংলাদেশ’ ও ‘জয় বাংলা’ এই দুটি স্লোগান ব্যবহার করতে আরম্ভ করেন। ১৯৬৬ থেকে ১৯৭০—মাত্র চার বছরের মধ্যে বঙ্গবন্ধু সমগ্র জাতিকে স্বাধীনতার পক্ষে ঐকমত্যে আনতে পারেন।

লেখকঃ সাংবাদিক গবেষক টেলিভিশন উপস্থাপক।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন