ফানাফিল্লাহ হক, ডবলমুরিং প্রতিনিধিঃ
আজ দুপুরে জুমার নামাজের পর ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে ০৩টি স্বেচ্ছাসেবী টিম নিয়ে ফেনীর বন্যা কবলিত এলাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। এতে ০৩টি বোট এবং বিপুল পরিমাণ শুকনা খাবার ও বিশুদ্ধ পানি সঙ্গে নেওয়া হয়।
ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতির নেতৃত্বে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই সময় তিনি বর্ণ, ধর্ম, গোত্রভেদে সকলকে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানান। পাশাপাশি সামাজিক, মানবিক ও রাজনৈতিক সংগঠনসমূহকেও ক্ষতিগ্রস্ত জনগণের পাশে থাকার অনুরোধ করেন।