রিপোর্টার :মোনতাহেরুল হক আমিন:
বাঁশখালী পৌরসভা বিএনপির আহবায়ক রাসেল ইকবাল মিয়ার সৌজন্যে বাঁশখালী পৌরসভার সকল ওয়ার্ডে চারা বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে চারা বিতরণকালে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম আইয়ুব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন এ্যাডভোকেট নাছির উদ্দীন, মাওলানা আনিস, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও ৬নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব শাহেদ আকবর চৌধুরীসহ বাঁশখালী পৌরসভা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।