নিউজ ডেস্ক

ফেনীর বন্যা কবলিত মানুষের পাশে আইআইইউসির আরবি বিভাগ

ফানাফিল্লাহ হক জিহাদী,বিশেষ প্রতিনিধিঃ

 

গত কয়েকদিন ধরে বন্যার তীব্রতায় আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে ফেনীর অসংখ্য বাসিন্দা। তাঁদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ।

 

গতকাল ও আজ দুইটি টিম আরবি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান এর নেতৃত্বে ছাত্রদের নিয়ে বন্যা কবলিত এলাকায় গিয়ে পানি বন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্থ মানুষের খোঁজ খবর নেন। এ সময় তিনি সবাইকে নিজ নিজ জায়গা থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন