
বেলাল উদ্দিন লোহাগড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. সায়মা হক বিদিশা ও ড. মোহাম্মদ ইসমাইল। আজ সোমবার তাদের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
উপ-উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা (ঢাবির) অর্থনীতি বিভাগের অধ্যাপক। আর উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহাম্মদ ইসমাইল (ঢাবির) ফলিত রসায়ন এবং রাসায়নিক প্রকৌশলের অধ্যাপক।
এর আগে আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।উল্লেখ্যঃ অধ্যাপক ড.নিয়াজ আহমেদ খান (চুনতি) ও অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল (কলাউজান)লোহাগাড়ার কৃতিসন্তান ।










