৯ ও ১০ নভেম্বর শনি ও রবিবার পশ্চিম গুজরা অখিল মহাজনের বাড়িতে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ৪৫তম সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয় গতকাল ৯ নভেম্বর শ্রী শ্রী জগদ্ধাত্রী শিল্পী গোষ্ঠী পরিবেশনায় ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, অন্নপ্রসাদ বিতরণ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন,সন্ধ্যারতি,ধর্মীয় পাল্টা কীর্ত্তন পরিবেশন করেন কবিয়াল ঝিনুক সরকার ও কবিয়াল কংসরাজ দত্ত। ১০ নভেম্বর শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা, চণ্ডীপাঠ পরিবেশন করেন শ্রী চয়ন চক্রবর্ত্তী। শ্রীমদ্ভগবদ গীতাপাঠ পরিবেশন করেন শ্রী অলক দেবনাথ ও তার দল,অন্নপ্রসাদ বিতরণ, সন্ধ্যারতি।
পরিচালনা পরিষদের সমন্বয়কারী শ্রীশ্রী দশভুজা ও সাধক শ্রীশ্রী রঘুনন্দন চৌধুরী ধ্যানপীঠ পরিচালনা পরিষদের সভাপতি জ্যোতির্ময় চৌধুরী কাজল, শ্রীশ্রী দশভুজা ও সাধক শ্রীশ্রী রঘুনন্দন চৌধুরী ধ্যানপীঠ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ মহাজন, প্রদীপ কান্তি মহাজন, চন্দন বিশ্বাস, দেবু মহাজন, মিঠু মজুমদার, সমীর মহাজন, অরুণ বিকাশ মহাজন,গৌরপদ মহাজন, ঝুনু মহাজন,প্রণব কান্তি দাশ, সত্যরঞ্জন দাশ।