নিউজ ডেস্ক

ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার, ফেনীতে জেলা প্রশাসক 

স ম জিয়াউর রহমান,প্রতিনিধিঃ

 

ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মোখতার হোসেন। আজ ৯ নভেম্বর তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ৩০ অক্টোবর কাজী আনোয়ার হোসেনকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার নিয়োগ দেয়া হয়েছিল। পরে সেই নিয়োগ বাতিল করা হয়েছে।

এদিকে ফেনীর নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগের উপ-সচিব সাইফুল ইসলাম। অন্যদিকে ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারকে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক (উপসচিব) হিসেবে বদলি করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন