আলোচনায় সভায় কাঞ্চনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাছির আহমেদের সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মহিব্বুল হক আতিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য,সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান চেয়ারম্যান।প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন।
বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক,জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফিরোজ,জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল হামিদ,জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন,কাঞ্চনা ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক নাছির উদ্দীন।
উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপিনেতা নীলামনি চক্রবর্তী,জসিম,হারুন,নুরুল আলম, যুবনেতা আনোয়ার, জসিম, সেলিম,আরিফ,সাতকানিয়া উপজেলা ছাত্রদলনেতা রাকিব শাহরিয়ার, তানভীর, ওমর আলী,নেওয়াজ বিন জায়েদ, কাজী জিহাদসহ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, ২৬শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতা ঘোষণা করেন পরবর্তী দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাই। সে সঠিক ইতিহাস গণহত্যাকারী হাসিনা বর্তমান প্রজন্মকে জানতে দেয়নি। প্রধান বক্তা জসিম উদ্দিন বলেন, জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছে।
পতিত ফ্যাসিবাদী হাসিনা শত চেষ্টা করেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে ম্লান করতে পারেনি। বিশেষ বক্তা মহসিন বলেন, একাত্তর আমাদের অস্তিত্ব, চব্বিশ আমাদের অহংকার। যারা একাত্তরকে অস্বিকার করে তারা একদিন বাংলাদেশের অস্তিত্বকে অস্বিকার করবে। দলের নেতাকর্মীরা কোন অপরাধে না জড়ানোর কঠোর হুশিয়ারি দেন এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ সাম্য,মানবিক,সুবিচার ও ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।