নিউজ ডেস্ক

জামায়াতে ইসলামী উত্তর সাতকানিয়া সাঙ্গু সাংগঠনিক থানার উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত 

মিজানুর রহমান রুবেল (চট্টগ্রাম) সাতকানিয়া প্রতিনিধিঃ

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর সাতকানিয়া সাঙ্গু সাংগঠনিক থানার উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৬ ডিসেম্বর) সোমবার বিকাল ৪ টায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাণিজ্যিক শহর কেরানী হাটে অবস্থিত বায়তুশ শরফ মসজিদ কমপ্লেক্সের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর সাতকানিয়া সাঙ্গু থানার আমীর মাস্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে থানা সেক্রটারী মুহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় সাজ্জাদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি-মোহাম্মদ জাকারিয়া আরো বক্তব্য রাখেন যথাক্রমে-থানা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ জয়নাল আবেদীন,সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল মালেক,থানা সাংগঠনিক সেক্রেটারী আবছারুল মোমেন,শ্রমিক কল্যাণ ফেডারেশন সাঙ্গু থানার সভাপতি ফোরকান আজাদ,বাজালিয়া ইউনিয়ন আমীর মাশুকুর রহমান,থানা প্রচার সম্পাদক জাহেদুল ইসলাম,কালিয়াইশ ইউনিয়ন সভাপতি আবুল বশর ছিদ্দিকী প্রমূখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন