নিউজ ডেস্ক

কুতুবদিয়ায় রাতের আঁধারে অবৈধভাবে ফসলী জমির মাঠি কাটার দায়ে ১জনকে ১০দিনের কারাদণ্ড 

কুতুবদিয়া প্রতিনিধি:

 

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় কৃষিজমির মাঠি কাটার দায় ও পুকুর ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫) রাত ১০টা ৩০ মিনিটে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মগলাল পাড়ায় স্থানীয় প্রশাসনের অভিযানে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা শাহাদাত হোসেন ও কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেনের নেতৃত্বে একটি পুলিশ টিম স্থানীয় শামসুল হুদার পুত্র অভিযুক্ত জয়নাল (৩২)জমিতে অবৈধভাবে রাতের আধারে মাটি কেটে ও পুকুর ভরাটের কাজে জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়।

উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, অভিযুক্ত তার অপরাধ স্বীকার করেছেন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধিত) আইন ২০২৩-এর ৭(ক) ধারা লঙ্ঘনের অভিযোগে তাকে ১৫(১) ধারা অনুযায়ী তাৎক্ষণিক ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তিনি বলেন, “কৃষিজমি ও পরিবেশের ক্ষতিসাধনকারী যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন শূন্য সহনশীলতা দেখাবে। এ ধরনের ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি কৃষিজমি ও প্রাকৃতিক জলাধার ধ্বংসের মতো পরিবেশবিরোধী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আগামীতেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন