নিউজ ডেস্ক

বোয়ালখালীতে আশেকানে খাজা গরীবে নেওয়াজ এর ওরশ শরীফ সম্পন্ন

মোঃ তাজুল ইসলাম, বোয়ালখালী প্রতিনিধিঃ

 

আশেকানে খাজা গরীবে নেওয়াজ বোয়ালখালী শাখার উদ্যোগে আতায়ে রাসুল, গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনউদ্দিন চিশতী আজমীরি (রহ:) এর পবিত্র ওরশ শরীফ ২দিন ব্যাপী ৩১ জানুয়ারি ও ০১ ফেব্রুয়াারি শুক্রবার-শনিবার, বাদে আছর বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠ অনুষ্ঠিত হয়।উদ্বোধক ছিলেন- দক্ষিণ শুকছড়ি দরবার শরীফ এর সাজ্জাদানশীন পীরে ত্বরিকত মাওলানা ছৈয়দ মোহাম্মদ নাছেরুল হক চিশ্তী (ম.জি.আ.)।

প্রধান অতিথি ছিলেন- আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক আওলাদে রাসূল (দ:), আওলাদে গাউছুল আযম মাইজভান্ডারী শাহজাদা ডাঃ সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী (ম.জি.আ.)।

বিশেষ অতিথি ছিলেন-বোয়ালখালী উপজেলা বি.এন.পি’র আহবায়ক হাজী মোহাম্মদ ইসহাক চৌধুরী। সভাপতিত্ব করেন- বোয়ালখালী উপজেলা বি.এন.পি’র সাবেক আহবায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বি.এন.পি’র সাবেক সদস্য- মোহাম্মদ শওকত আলম।

আমন্ত্রিত অতিথিবৃন্দ ছিলেন-হাওলাপুরী দরবার শরীফ এর সাজ্জাদানশীন পীরে ত্বরিকত শাহ্সূফি সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী (মা:জি:আ:), সাতগাছিয়া দরবার শরীফ এর নায়েবে সাজ্জাদানশীনপীরে ত্বরিকত শাহসূফি সৈয়দ আবুল ফজল মুহাম্মদ সাইফুল্লাহ সুলতানপুরী (মা:জি:আ:), হারবাংগিরী দরবার শরীফ এর সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ রহমান মিয়া আল হারবাংগিরী আল মাইজভান্ডারী (মা:জি:আ:), আহল্লা দরবার শরীফ নায়েবে সাজ্জাদানশীন হযরত আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ মাইনুল ইসলাম জুনায়েদ আল মাইজভান্ডারী (মা:জি:আ:), সাতগাছিয়া দরবার শরীফ, বড় মিঞা মঞ্জিল এর নায়েবে সাজ্জাদানশীন হযরত আলহাজ্ব মুফতি শাহছুফি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা:জি:আ:), চরণদ্বীপ দরবার শরীফ, এর নায়েবে মোস্তেজেম হযরত আল্লামা মাওলানা সৈয়দ সাইফুল্লাহ ফারুকী (মা:জি:আ:), আমির ভান্ডার দরবার শরীফ, এর আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ মোর্শেদুজ্জামান আমেরী (মা:জি:আ:), হাফেজ নগর দরবার শরীফ এর নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা আলহাজ্ব মুফতি বোরহান উদ্দীন হাফেজ নগরী (মা:জি:আ:), আমির ভান্ডার দরবার শরীফ শাহজাদা মুফতি সৈয়দ মুহাম্মদ মুশকিল কুশা আমেরী (মা:জি:আ:), আমির ভান্ডার দরবার শরীফ, হাসনাত মঞ্জিল এর সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মোজাম্মেল হক আমিরী (মা:জি:আ:), খিতাপচর রহমানিয়া দরবার শরীফ এর নায়েবে সাজ্জাদানশীন মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ আসহাব উদ্দিন (মা:জি:আ:), আজিজ ভাঙার দরবার শরীফ এর নায়েব-এ সাজ্জাদানশীন মাওলানা শাহজাদা সৈয়দ শাহীনুর আজিজ খিতাপচরী আল মাইজভান্ডারী (মা:জি:আ:) প্রমুখ।

১ম দিনের কর্মসূচি ছিল: খাজা গরীবে নেওয়াজ কনফারেন্স, রাত ১০টায় তবরুক বিতরণ। ২য় দিনের কর্মসূচি ছিল: আকর্ষনীয় কাওয়াল মাহফিল। গান পরিবেশন করেন- নারায়ণগঞ্জের বিখ্যাত কাওয়াল মনির, চট্টগ্রামের বিখ্যাত কাওয়াল আব্দুল মন্নান। কাওয়ালি শেষে তবরুক বিতরণ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন