প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ৫:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১০:১৪ এ.এম
যুবনেতা মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান।
মো.মহিউদ্দিন,হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধিঃ
দীর্ঘ ১৫ বছর স্বৈরশাসকের মামলা, হামলা ও জুলুমের স্বীকার প্রবাসী নির্যাতিত যুবনেতা মোহাম্মদ নাসির চৌধুরীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী আল জামান অডিটোরিয়াম রুমে বুধবার ২০ই নভেম্বর সন্ধ্যা ৭টায়, বন্ধুত্বের বন্ধনে হাটহাজারী পৌরসভার উদ্যোগে এক সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অধ্যাপক মোঃ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক এসএম জামাল উদ্দিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সাবেক সদস্য, বিশিষ্ট সাংবাদিক নেতা মইনুদ্দীন কাদেরী শওকত।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও হাটহাজারী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান মিয়া, বিশেষ আলোচক ছিলেন, জাগৃতির সাবেক সভাপতি গাজী জয়নাল চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জোনাল ম্যানেজার, ইসলামি ব্যাংক,জনাব এ.কে.এম মহিউদ্দিন কাসেম, আরো বক্তব্য রাখেন, অজয় ফিজিক্যাল কারাতে প্রশিক্ষণ স্কুলের প্রধান প্রশিক্ষক বাবু অজয় দে।
উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন, আয়োজকের পক্ষে, সাহাব উদ্দিন মোঃ মামুন(সিপু) অন্যতমদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক জনাব ফরিদ,মজিবুর রহমান,আবু ফরিদ প্রমুখ।
অনুষ্টানে পুষ্প অর্পন করেন রাউজান সেচ্চাসেবক দলের নেতা জনাব রফিকুল ইসলাম (বাছা)। মির্জাপুরবাসীর পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষানুরাগী নুরু ছাফা, সনাতনী কালিবাড়ি পৃুজা কমিটির সহ সভাপতি বাবু উজ্জল দে ও নেতৃবৃন্দ এবং ব্রাইট ফিউসার স্কুলের পক্ষে পুষ্প অর্পন করেন অধ্যক্ষ মো. ইউসুফ সহ শিক্ষক বৃন্দ, এবং আয়োজকের পক্ষ থেকে সকল অতিথিদের কে সম্মাননা স্বরুপ পুষ্প ও ক্রেস্ট প্রদান করা হয়, উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সকল পেশার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.