প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ১০:০২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৯:৪৩ পি.এম
রাঙামাটিতে সাফ বিজয়ী ৩ বীর কন্যা সংবর্ধিত
মো:সালাহউদ্দীন,রাঙামাটি প্রতিনিধিঃ
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন পাহাড়ের ৩ বীর কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাকে শনিবার (২৩ নভেম্বর) বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দিয়েছে।

রাঙামাটি সেনা রিজিয়ন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড'র সহযোগীতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় মারী ষ্টেডিয়ামে দুপুরে পাহাড়ের ধণ্যি মেয়েদের সংবর্ধনাকালে তাদের প্রত্যেকের হাতে তুলে দেয়া হয় সাড়ে ৩ লাখ টাকার চেক, ক্রেষ্টসহ বিভিন্ন উপহার সামগ্রী।

সাফ বিজয়ী ৩ কন্যা নিজ জেলায় সংবর্ধিত হয়ে খুশি ও আবেগাপ্লুত। আর জেলা ও দেশের জন্য গর্ব করার মতো অর্জনের জন্য এমন আয়োজন বলে জানান আযোজকরা। সাফ সেরা ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়ী জেলার কাউখালী উপজেলার মগাছড়ি এলাকায়। সেরা গোল রক্ষক রুপনা চাকমার বাড়ী জেলার নানিয়ারচর উপজেলার ভুইয়াদামে। আর মনিকা চাকমার বাড়ী খাগড়াছড়ির লক্ষিছড়ি এলাকায়। কিন্তু তাদের লেখাপড়া, খেলাধুলা ও বেড়েওঠা রাঙামাটির ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে। সঙ্গত কারণেই তাদের প্রিয় বিদ্যাপীঠ ঘাগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি করণের দাবী জানান বীর কন্যারা।

সংবর্ধনাস্থলের যাত্রা পথও ছিলো বৈচিত্র্যে ভরপুর। ঘাগড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ফুলে ফুলে সজ্জিত খোলা ট্রাকে করে যাত্রা শুরু করে পাহাড়ী আঁকাবাঁকা পথ ধরে বিশাল গাড়ী বহর নিয়ে পৌছায় তারা সংবর্ধনাস্থলে। তাদের যাত্রাপথের দু'পাশে দাঁড়িয়ে উৎসুক জনতার হাত নেড়ে অভিনন্দন জানায়। সাফ নারী জয়ী ফুটবল তারকারাও হাত নাড়িয়ে জেলাবাসীর অভিবাধন গ্রহণ করেন। তিন বীর কন্যা গাড়ি বহরসহকারে ঘাগড়া থেকে দীর্ঘ ২৩ কিলোমিটার সড়ক প্রদক্ষিন করে শহরের মারী স্টেডিয়ামে পৌছালে সেখানে সকলের উঞ্চ অভ্যর্থনায় সিক্ত হন খেলোয়াড় ও কোচগণ। আনুষ্ঠানিকতার
শুরুতে জাতীয় সংগীত গাওয়া হয়। এরপর বিভিন্ন সরকারি, সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা স্মারকের পাশাপাশি ৩ জনের প্রত্যেককে সাড়ে ৩ লাখ টাকার চেক প্রদান করে। এ সময় তাদের কোচ ও সহযোগী ৭ জনকেও সংবর্ধনা দেয়া হয়। একইসাথে সংবর্ধনা দেয়া হয় ফিফা নারী রেফারী জয়া চাকমাকেও। বর্ণাঢ্য এ সংবর্ধনায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল।
রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান সংবর্ধনা অনুষ্ঠানে বলেন,সাফ বিজয়ী ফুটবলাররা রাঙামাটির গর্ব, দেশের গর্ব।আমাদের সকলকে শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখতে হবে, শান্তিপূর্ন পরিবেশ বজায় থাকলে, প্রত্যন্ত অঞ্চল থেকে আরো নতুন নতুন খেলোয়ার তৈরীর সুযোগ সৃষ্টি হবে।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সংবর্ধনা অনুষ্ঠানে ফুটবলারদের সব সমস্যার সমাধানের আশ্বাস দেন।সংবর্ধনা অনুষ্ঠানে পাহাড়ের ৩ বীর কন্যার নিজ বিদ্যাপীঠ ঘাগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি করণের দাবি জানা। তবে আগেরবার প্রশাসনের পক্ষে প্রতিশ্রুতি দিয়েও তাদের বাড়ী ও সড়ক নির্মাণ না করায় কিছুটা আক্ষেপ জানালেন ঋতুপর্ণা। রুপনা চাকমার ঘরে যাতায়াতে একটা সেতুর অভাবে চরম বিড়ম্বনার কথা আবাও তুলে ধরলেন। অন্যদিকে মনিকা চাকমার দাবি তার বাড়িতে বিদ্যুৎ ও সড়ক নির্মাণের।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.