প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ৯:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১০:০২ পি.এম
বাঁশখালী সাজা প্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেফতার।
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত পরোয়ানা ভুক্ত ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজন ৩ বছর ও আরেকজন ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী, দীর্ঘ দিন থেকে এরা গ্রেফতার এড়াতে ভিন্ন ভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল বলে জানিয়েছে বাঁশখালী থানা পুলিশ।
রবিবার (২৪ নভেম্বর) রাতে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের তত্ত্বাবধানে, এস আই (নি:)পেয়ার আহম্মেদ ও এসআই(নি:) কামরুল হাসান কায়কোবাদ সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে সিআর ২৮৯/২২ বাঁশখালী এর ৩ বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত আসামি ও জিআর ৫৯/১৩ বাঁশখালী এর পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হল : উপজেলার পুঁইছড়ি ইউনিয়ন বাশিয়া বাড়ি এলাকার মৃত ফরিদ আহমদের পুত্র মোঃ হোসেন, অপর আসামি জলদী পৌরসভা এলাকার বাদশা মিয়ার পুত্র ইব্রাহীম।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের সকালে বিজ্ঞ আদালতে হাজীর করে জেল হাজতে প্রেরন করা হবে।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.