প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ৬:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ২:৩২ পি.এম
চবিতে সিরাত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
চবি প্রদায়কঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চবিয়ান দ্বীনি পরিবারের আয়োজনে সিরাত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ গ্যালারীতে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. মোঃ শহীদুল হক,চবিয়ান দ্বীনি পরিবারের উপদেষ্টা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবুল বাশার,আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আব্দুল কাদের, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চবির সমন্বয়ক মোহাম্মদ আলী ওবাইদুল্লাহ ও আব্দুর রহমান।

চবিয়ান দ্বীনি পরিবারের উপদেষ্টা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবুল বাশার বলেন, রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানার অন্যতম উপকরণ হচ্ছে কুরআন। আমরা যদি কুরআনকে জানতে পারি, তাহলে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনকে জানতে পারবো।
আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আব্দুল কাদের বলেন, যৌবনকাল হচ্ছে আমানত। এটা দ্বীনের জন্য আমানত, নিজের জন্য আমানত, রাষ্ট্রের জন্যে আমানত। দ্বীনকে সংরক্ষণ করার জন্য, সুসংগঠিত করার জন্য এবং নিজেকে পরকালের গড়তে হলে এই যৌবন কালকে কাজে লাগাতে হবে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক বিভাগী প্রধান ড. মোঃ শহীদুল হক বলেন, চবিয়ান দ্বীনি পরিবারকে এজন্য ধন্যবাদ জানাই যে, যারা সকল ইসলামীপন্থাকে একসাথে নিয়ে কাজ করছে। দ্বীনকে বিজয়ী করতে সকলে একসাথে কাজ করা জরুরী। সেসময় শিক্ষার্থীদের মাঝে সিরাত পাঠ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিল্পীগোষ্ঠী আজাদী মঞ্চ নাতে রসুল পরিবেশন করেন।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.