প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ১২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ৯:৪৪ পি.এম
খেলায় ছেলের সাথে বাকবিতন্ডা, ছুরিকাঘাতে মাকে খু’ন
মোঃমাছুম আকবরী আকাশ,পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় ছেলেদের ক্রিকেট খেলায় বাকবিতন্ডার জেরে শিউলি আক্তার (৩৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধা ৭টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৯নং ওয়ার্ড সিরাজ গাজীর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শিউলি আক্তার সিরাজ গাজীর বাড়ির মো. মুসার স্ত্রী।
এই বিষয়ে নিহতের ছেলে মো. হামীম জানান শনিবার সকালে তার ছোট ভাই স্থানীয় আলভীর সহ আরো কয়েকজনের সাথে পাশ্বর্বর্তী জায়গায় ক্রিকেট খেলতে যায়। খেলাতে বাকবিতন্ডার জেরে আলভী তার ভাইকে মারে একাধিকবার। এছাড়াও বাড়িতে একাধিকবার গিয়ে হুমকি প্রদর্শন করতে তাকে। হামীমের মা তাকে ঝগড়া না করে চলে যেতে বলেন। কিন্তু আলভি চলে না গিয়ে ঝগড়া করতে থাকে, এর এক পর্যায়ে আলভির পরিবারের লোকজন হামীমের মাকে মারধর করতে লাগে। এই ঘটনার খবর শুনতেই হামীম ও তার বাবা চাকরি থেকে বাড়ি এসে ঝগড়ার বিষয়ে জানতে গেলে তাদেরও মারধর করতে লাগে। ঘটনার এক পর্যায়ে আলভির হাতে থাকা চুরি দিয়ে শিউলি আক্তারকে আঘাত করলেই তিনি ঘটনাস্থলেই লুটে পড়ে। পরে প্রতিবেশীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শাওরিন। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার পথেই তিনি মারা যান।
ঘটনার পরপরেই ঘটনাস্থল পরিদর্শন করেন পটিয়া থানা পুলিশের একটি টিম। এই ঘটনার পরপর দোষীরা পালিয়েছে বলে জানান স্থানীয়রা। এইদিকে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসছে শোকের ছায়া।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.