প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ১১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৪, ১১:১৪ এ.এম
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র্যালি করেছে শ্রমিক অধিকার পরিষদ চট্টগ্রাম কর্ণফুলীতে

মোহাম্মদ সেলিম,কর্ণফুলী উপজেলা প্রতিনিধিঃ
র্যালিতে ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে স্মরণ করা হয়েছে।সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কর্ণফুলী কলেজ বাজার আব্দুল চৌধুরী কলেজ, শহীদ মিনারের উদ্দেশে বিজয় র্যালির যাত্রা শুরু করেছে শ্রমিক অধিকার পরিষদ কর্ণফুলী উপজেলা,
বিজয় র্যালিতে চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা বিভিন্ন থানা কমিটির সদস্যরা যোগ দিয়েছেন। এছাড়া জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাও র্যালিতে অংশ নিয়েছেন।
এ সময় তাদের ‘তোমার দেশ, আমার দেশ; বাংলাদেশ, বাংলাদেশ’, ‘তুমি কে আমি কে,বাঙালী, বাঙালী’, ‘দিল্লি না ঢাকা; ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন নিপাত যাক’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিজয় র্যালিতে বিভিন্ন থানা কমোটি, র্যালিতে উপস্থিত রয়েছিলেন শ্রমিক অধিকার পরিষদের, চট্টগ্রাম দক্ষিণ জেলার,সভাপতি মোঃ সেলিম, শ্রমিক অধিকার পরিষদ কর্ণফুলী উপজেলার, সভাপতি জিয়াউর রহমান মির্জা, শ্রমিক অধিকার পরিষদ সহ-সভাপতি নাজিম, শ্রমিক অধিকার পরিশোধ কর্ণফুলী উপজেলার, সাধারণ সম্পাদক আবু তাহের তাসলিম, এক নম্বর চরলক্ষ ইউনিয়ন, আহ্বায়ক জানে আলম, দুই নাম্বার চর পাথরঘাটা ইউনিয়ন, প্রস্তাবিত আহবায়ক মামুন নুর আলম সহ, বিভিন্ন থানা কমিটির নেতৃত্ব বৃন্ধ।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.