প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ৮:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ২:১৬ এ.এম
পেকুয়ায় বি’দ্যু’ৎস্পৃষ্ঠে কৃষকের ম’র্মা’ন্তি’ক মৃ’ত্যু
মোঃ দিদারুল ইসলাম, পেকুয়া প্রতিনিধিঃ
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় বৈদ্যুতিক মোটরের তার পুকুরে পড়ে বিদ্যূতায়ীত হয়ে জামাল উদ্দিন(৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার টইটং ইউনিয়নের রমিজ পাড়ায় প্রতিদিনের ন্যায় বিদ্যূতচালিতে মটরে পুকুর থেকে সবজি ক্ষেতে পানি সেচ করতে গিয়ে বিদ্যূতায়ীত হয়ে কাটা পাহাড় এলাকার কামাল হোছেনের ছেলে জামাল উদ্দিনের মর্মান্তিক মৃত্যূ হয়েছে। নিহত জামাল উদ্দিন ৪ সন্তানের জনক। স্থানীয়রা লাশ দেখতে পেয়ে স্বজনদের ও পেকুয়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।
নিহতের জামাল উদ্দিনের পিতা কামাল হোছেন জানান,প্রতিদিনের মত ছেলে জামাল উদ্দিন রমিজ পাড়ার সবজি ক্ষেতে বিদ্যূতচালিত মটর দিয়ে পুকুর থেকে পানি সেচ দিতে যায়। পুকুর পাড়ে বসানো মটরটির ছিঁড়ে গিয়ে পুকুরের পানি বিদ্যূতায়ীত হয়ে যাওয়ায় পুকুরে নামা মাত্রই সে বিদ্যূতায়ীত হয়ে পুকুরেই মৃত্যুর কোলে ঢলেবে পড়ে। স্থানীয় প্রতিবেশীরা ক্ষেতে আসলে লাশ দেখতে পেয়ে খবর আমরা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,বিদ্যূতায়ীত হয়ে জামাল উদ্দিন নামে কৃষকের মৃত্যূর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.