প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৩:২০ পি.এম
কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, শিক্ষা সামগ্রী প্রদান চট্টগ্রামে
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ
বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)'র মহান ১০ই পৌষ পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে টিটু চৌধুরীর সভাপতিত্বে, বিপ্লব চৌধুরী ও ধীমান দাশের সঞ্চালনায় এবং আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বরুণ কুমার আচার্য্য'র তত্ত্বাবধানে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্যগিরি আশ্রম শাখার ব্যবস্থাপনায় আলোচনা সভা, ভিডিও এবং স্থিরচিত্র প্রদর্শনী "ফিরে দেখা " কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, শিক্ষা সামগ্রী প্রদান, শিক্ষা বৃত্তি প্রদান ও মরমী সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
এই মহতী অনুষ্ঠানে উদ্ধ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার জামে মসজিদের সাবেক পেশ ইমাম মওলানা নুরুল ইসলাম ফোরকানী।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মীয় বক্তা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি ফটিকছড়ি 'ক' জোনের সমন্বয়ক মাস্টার কবির আহম্মদ, মনির উদ্দিন খোরশেদ, মোহাম্মদ আলাউদ্দিন, বাহারাইন শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল হুদা।
বক্তারা বলেন সকল শাখা কমিটির মাধ্যমে মহান ১০ পৌষ খোশরোজ শরীফ পালন করার যে নির্দেশনা মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) প্রদান করেছেন তা সূর্যগিরি আশ্রম শাখা অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে আড়ম্বরভাবে পালন করেছেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা তরুন কুমার আচার্য, নারায়ণ আচার্য, কলিন্স দাশ, রুবেল শীল, কৃষ্ণ বৈদ্য, সমীর কান্তি দাশ, প্রিন্স দাশ, অভিবসু মল্লিক, শিপ্রাবসু মল্লিক, লুনা বিশ্বাস, জয়া গুহ, উজ্জ্বল শীল, মানিক বড়ুয়া, আবু বড়ুয়া, সোমা চৌধুরী, শিবু ভট্টাচার্য, অমর শর্মা, তপন দাশ, ঝুমুর সর্দার -১, ঝুমুর সর্দার- ২, মৃদুল দে, রণধীর শীল, রূপনা রানী আচার্য, অর্চ্চনা রাণী আচার্য, ঝুন্টু শীল, নিলু দাশ, উত্তম দাশ, সোনারাম আচার্য, সুপ্লব দত্ত, অনিন্দিতা দাশ, নিশান সেন, সুইটি আচার্য, লালু চক্রবর্তীসহ সাংবাদিক, বুদ্ধিজীবী ও পেশাজীবী এবং সূর্যগিরি আশ্রমের বিভিন্ন শাখা সমূহের সদস্যগণ।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.