প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ৪:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৫, ১০:৪১ পি.এম
সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে প্রয়োজন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব : সাবেক এমপি এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ
মু.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২(কুতুবদিয়া- মহেশখালী)আসনের সাবেক এমপি এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ বলেছেন,সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে প্রয়োজন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব।জামায়াতে ইসলামী সেই নেতৃত্ব তৈরির জন্য কাজ চালিয়ে যাচ্ছে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ দীর্ঘ সাড়ে পনেরো বছর দেশে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি হতে দেয়নি। উল্টো দলবাজ, দুর্নীতিবাজ ও অদক্ষ লোক দিয়ে শাসন কার্য পরিচালনা করে দেশকে চরম দুর্নীতি ও দুঃশাসনে নিপতিত করেছিল। যার ফলে বাংলাদেশ তার নিজস্ব পরিচয় হারিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের কলোনিতে পরিণত হয়েছিল।
আইনের শাসন ও মানবাধিকার ভূলুণ্ঠিত করে আওয়ামী লীগ চরম মানবতাবিরোধী অপরাধ করেছে। জনগণের ভোটাধিকার হাইজ্যাক করে দেশকে এক ব্যক্তির ইচ্ছা পূরণের মেশিনে পরিণত করেছিল। এহেন পরিস্থিতি থেকে তরুণ সাহসী ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ তার নিজস্ব পরিচয় ফিরে পেতে সক্ষম হয়েছে।
তিনি আরোও বলেন, আমরা বাংলাদেশ থেকে চিরদিনের জন্য বৈষম্য দূর করতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারি মুক্ত বাংলাদেশ গড়তে চাই। এর জন্য প্রয়োজন জনগণের সমর্থন ও সহযোগিতা। আগামীর কাঙ্খিত ও জনকল্যাণমুখী বাংলাদেশ বিনির্মাণে তিনি দেশবাসীকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।(২ জানুয়ারি ২০২৫) বৃহস্পতিবার কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়ন শাখা আয়োজিত এক দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান ও জাকির হোসাইন, উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ নুরুল আমিনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.