প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ১০:২৫ এ.এম
চট্টগ্রামে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতির অনুদানের চেক বিতরণ কর্মসূচি সু-সম্পন্ন

আজ বুধবার ৮ জানুয়ারি সকালে নগরীর কাজীর দেউড়িস্থ সিজেকেএস শপিং কমপ্লেক্স সংলগ্ন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির জেলা কার্যালয়ে সমিতির বিভিন্ন স্তরের ১৫৯ জনকে সম্প্রতি অনুদান প্রদান করা হয়।
বিগত ৩০ ডিসেম্বর ( সোমবার) চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এর সম্মাতিক্রমে প্রায় ১৪,৫১,০০০/(চৌদ্দ লাখ একান্ন হাজার টাকা) একাউন্ট পে চেক বিতরণ কর্মসূচি সুসম্পন্ন করেন। এতে শিক্ষা বৃত্তি বাবদ ২৫জন, এককালীন অনুদান ৫৯ জন, সাধারণ চিকিৎসা সহায়তায় ৬২, ব্যয়বহুল চিকিৎসা সেবায় ২জনসহ মোট ১৫৯ জন কে অনুদান প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান।
অনুদান প্রদানকালে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মোঃ আবুল হাশেম মাষ্টার । এসময় বিতরণ কর্মসূচিতে বিভিন্ন উপজেলা, থানা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন ।
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.