প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ১১:১১ এ.এম
ধ’র্ষ’ণ মামলার আসামি গ্রেপ্তার
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ
নগরের চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি মো. রবিউল হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে। বুধবার (৮ জানুয়ারি) সকালে চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. রবিউল হোসেন বরিশালের বাকেরগঞ্জ জেলার মো. আবুল হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি বাহির সিগন্যাল বোর্ড স্কুল সংলগ্ন বাদল বিল্ডিংয়ের বাসিন্দা। এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’
Copyright © 2026 Chattol Voice. All rights reserved.